somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেভারিট জার্মানির দুর্দান্ত শুরু

১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউক্রেনের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া জয়ে ইউরো অভিযান শুরু করেছে জার্মানি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
রোববার রাতে প্রথমার্ধে স্কোড্রান মুস্তাফির গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

লিলে ম্যাচের শুরুতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে আঘাত হানতে বসেছিল ইউক্রেন। চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে বল পেয়ে আচমকা বিদ্যুৎ গতির শট নেন উইঙ্গার ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা, তবে গোলরক্ষক মানুয়েল নয়ারের বাধা এড়াতে পারেননি।


দশম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন ইয়োনাস হেক্টর। কিন্তু জুলিয়ান ড্রাক্সলারের ক্রস ১২ গজ দূরে ফাঁকায় পেয়েও বলে পা লাগাতে পারলেন না কোলনের এই ডিফেন্ডার।
এর আট মিনিট পরেই স্কোড্রান মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসের ফ্রি-কিকে উড়ে আসা বল ছয় গজ বক্সে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়ার এই ডিফেন্ডার।

পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে ইউক্রেন। তবে দুর্ভেদ্য নয়ার আর জার্মানদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ফিফা র‌্যাংকিংয়ের ১৯তম দলটি। ২৫তম মিনিটে ডিফেন্ডার ইয়েভেন খাচেরিদির জোরালো হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলদাতা। আর ৩৬তম মিনিটে কোনোপ্লিয়াঙ্কার প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার জেরোমে বোয়াটেং।


ইউক্রেনের এই দুটি হতাশার মাঝে ৩০তম মিনিটে ব্যবধান সুযোগ পেয়েছিলেন সামি খেদিরা। কিন্তু টনি ক্রুসের বাড়ানো বল ফাঁকায় পেয়েও ওয়ান টু ওয়ানে ব্যর্থ ইউভেন্তুস মিডফিল্ডার।
৫২তম জার্মানির এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় দুর্ভাগ্য বাঁধ সাধে, ২৫ গজ দূর থেকে টনি ক্রুসের শট পোস্টে লাগে। আর পাঁচ মিনিট বাদে ইউক্রেনকে ফের হতাশ করেন নয়ার।

বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে বারবার আক্রমণে উঠতে থাকে জার্মানি। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বারবার হতাশ করেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রিয়া পিয়াতভ। ৮৭তম মিনিটেই যেমন ডি বক্সে একা ঢুকে পড়েন মেসুত ওজিল, কিন্তু সঠিক সময়ে এগিয়ে এসে বল ধরে ফেলেন শাখতার দোনেৎস্কের এই গোলরক্ষক।



পাল্টা আক্রমণে ইউক্রেনও পুরো ম্যাচ জুড়েই জার্মান রক্ষণে ত্রাস সৃষ্টি করে যাচ্ছিল। আর ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় জয়-পরাজয়ের রোমাঞ্চ রয়েই যায়।
অবশেষে যোগ করা সময়ের শুরুতে গোটসের বদলি নেমে দ্বিতীয় মিনিটেই জয় নিশ্চিত করা গোলটি করেন শোয়াইনস্টাইগার। বাঁ-দিক থেকে মেসুত ওজিলের দারুণ ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে প্রথম শটেই গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে একমাত্র গোলে হারিয়ে শুভসূচনা করেছে রবের্ত লেভানদোভস্কির দেশ পোল্যান্ড।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×