
২০১১ সালে লিঙ্কডইন শেয়ার হস্তান্তর শুরু করে। এ বছর পর্যন্ত ৪০ শতাংশ দাম পড়ে যায়।
প্রথম প্রান্তিকে মুনাফা অর্জনে সতর্কতা জারির পর গত ফেব্রুয়ারিতে বার্ষিক আর্থিক প্রতিবেদনে আশি কোটি ডলার ক্ষতির মুখে পড়ে বলে জানানো হয়।
লিঙ্কডইন কেনার জন্য দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরের পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিঙ্কডইন শেয়ারের দাম বেড়ে ১৯৪ দশমিক ২৫ ডলারে পৌঁছে।
মাইক্রোসফট কর্মকর্তা সত্য নাডেলা জানান, লিঙ্কডইনের স্বতন্ত্র ব্র্যান্ড, সংস্কৃতি ও স্বাধীনতা বজায় রেখে জেফ ওয়েনার প্রধান নির্বাহী হিসেবে এটিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, লিঙ্কডইন বিশ্বের পেশাদারদের জন্য চমৎকার একটি ব্যবসায়িক সাইটে পরিণত হয়েছে। এখন থেকে লিঙ্কডইন ও মাইক্রোসফট একসঙ্গে কাজ করে এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে আশাবাদী তিনি।
১০০ কোটি ডলারের বেশি মূল্যে মাইক্রোসফটের অধিগ্রহণ করা আটটি প্রকল্পের মধ্যে এটাই সবচেয়ে বড় লেনদেন। সফটওয়্যার কোম্পানিটি ২০১১ সালে ৮৫০ কোটি ডলার দিয়ে স্কাইপ এবং ২০১৩ সালে ৭২০ কোটি ডলার দিয়ে মোবাইল মোবাইল ফোন কোম্পানি নকিয়া কিনে নেয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



