somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতার যাবে বাড়ি বাড়ি

০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজানে চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও মুখরোচক ইফতার ও সেহরি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েও আয় করা যায়। বিস্তারিত জানাচ্ছেন রায়হান আহমদ আশরাফী

শুরু হচ্ছে রমজান। এ মাসে রোজাদারের কাছে ইফতার ও সেহরি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যস্ততার কারণে ঘরে খাবার তৈরির সুযোগ পান না অনেকেই। সময়ের অভাবে সুস্বাদু আর ঐতিহ্যবাহী খাবার কেনাও হয়ে ওঠে না অনেকের। এ সময়টাতে চাহিদামতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়াটাই হতে পারে ভালো ব্যবসা।

যেভাবে শুরু করবেন

ঘরে তৈরি বা বিভিন্ন রেস্তোরাঁ থেকে সংগ্রহ করে বিক্রি করতে পারেন। বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। প্রথমদিকে অল্প পরিসরে বিক্রি শুরু করে পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী বাড়ানো যেতে পারে। ঘরে খাবার তৈরির জন্য ঘরোয়া সরঞ্জাম ব্যবহার করতে পারেন। এতে পণ্য কেনার খরচ কমে যাবে। ইফতারের কাঁচামাল যেমন-ছোলা, ডাল, তেল, সবজি পাইকারি বাজার থেকে কিনতে পারেন। সেহরির জন্য কিনতে হবে চাল, ডাল, মাছ, মাংস, মসলাসহ দরকারি উপকরণ। ভালো মানের খাবার তৈরির জন্য রান্নার কাজে অভিজ্ঞ কাউকে নিয়োগ দিতে পারেন। রেস্তোরাঁর খাবার সরবরাহ করতে হলে প্রথমে বিভিন্ন খাবার দোকানে যোগাযোগ করে তাদের ইফতার ও সেহরি আইটেম, দাম ও মান সম্পর্কে খোঁজ নিতে হবে।

মেন্যু নির্ধারণ করুন

ইফতারে অনেকেই ভাজাপোড়া পছন্দ করেন। স্বাস্থ্যসচেতনরা বেছে নেন ফলফলাদি ও স্বাস্থ্যসম্মত খাবার। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই খাবারের মেন্যু সাজাতে হবে, দাম রাখতে হবে নাগালের মধ্যে। সাধারণ মেন্যুর মধ্যে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সবজিবড়া, জিলাপি, সালাদ রাখতে পারেন। বড় বাপের পোলায় খায়, খাসির আস্ত রানের রোস্ট, কিমা পরোটা, স্পেশাল নানা ধরনের কাবাব, হালিম, বার্গার, রোল, সমুচা, শিঙাড়া, স্যান্ডউইচসহ বিভিন্ন ফাস্ট ফুড, বিরিয়ানি, তেহারি ইত্যাদি রাখতে পারেন। ইফতারে পানীয়ের চাহিদা মেটাতে পেস্তা শরবত, কাশ্মীরি শরবত, বোরহানি, লাচ্ছি, মাঠা, লাবাং, আম, পেঁপে ও আঙুরের জুস বোতলজাত করে সরবরাহ করা যেতে পারে। প্রতিটি আইটেমের আলাদা দাম নির্ধারণের পাশাপাশি বিভিন্ন প্যাকেজ অফার দেওয়া যেতে পারে। সেহরির আইটেমে রাখতে পারেন ভাত, মাছ, মাংস, দই, খিচুরি প্রভৃতি আইটেম।

প্রচারেই প্রসার

ফেসবুকে প্রতিষ্ঠানের নামে পেজ বা এক মাসের জন্য ইভেন্ট খুলে বিভিন্ন ইফতার আইটেমের ছবি পোস্ট করতে পারেন। প্রত্যেক ছবির সঙ্গে এর নাম, দাম ও যোগাযোগের নম্বর দিতে হবে। ফেসবুকে ব্যক্তিগত মেসেজের মাধ্যমেও ইফতার হোম ডেলিভারি সেবা সম্পর্কে মানুষকে জানাতে পারেন। কম খরচে পাঠাতে পারেন বাল্ক ই-মেইল বা এসএমএস। বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানারের মাধ্যমেও প্রচারণা চালানো যেতে পারে।

খেয়াল রাখতে হবে

ইফতারের সময় নির্দিষ্ট। এর আগেই ক্রেতার চাহিদা অনুযায়ী ইফতার নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। খাবার সরবরাহের জন্য ডেলিভারি বয়, যাতায়াতের জন্য সাইকেল বা হোন্ডা প্রয়োজন হবে। খাবার অর্ডারের শেষ সময় এমনভাবে নির্ধারণ করুন, যেন অর্ডারের পর তা তৈরি বা সংগ্রহ করে ইফতারের আগেই পৌঁছানো সম্ভব হয়। রাস্তায় যানজট ও গ্রাহকের ঠিকানা অনুযায়ী দূরত্ব খেয়াল রেখেই রওনা হতে হবে।

পচা-বাসি খাবার সরবরাহ করা যাবে না। খাবারের প্যাকিংও হতে হবে আকর্ষণীয়। খাবারের মান ধরে রাখতে পারে-এমন কাগজের বক্স বা ওয়ানটাইম প্লাস্টিক বক্স ব্যবহার করতে পারেন। খাবার গরম রাখতে বাটার পেপার বা ফুয়েল পেপার ব্যবহার করা যেতে পারে।ইফতার যাবে বাড়ি বাড়ি

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×