
"চট্টগ্রাম জেনারেল হাসপাতাল"
ঠান্ডা রক্তকে স্বাভাবিক তাপমাত্রায় আনার যন্ত্র ‘ব্লাড ওয়ারমার’-এর বাজারমূল্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা। কিন্তু এই যন্ত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সরবরাহ করা হয়েছে ৯ লাখ ৩২ হাজার টাকায়। একইভাবে কান পরীক্ষার জন্য অটোস্কোপ যন্ত্রের দাম ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। অথচ প্রতিটি অটোস্কোপ যন্ত্র সরবরাহ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকায়।
পেশেন্ট মনিটরের বাজারমূল্য দেড় লাখ টাকা হলেও হাসপাতালে সরবরাহ করা হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকায়। একইভাবে সিরিঞ্জ পাম্পের দাম বাজারে ১ লাখ টাকার বেশি না হলেও ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
হাসপাতালের জন্য চারটি হিটাচি কালার ডপলার কেনা হয়েছে প্রতিটি ৬৫ লাখ টাকা করে। নির্মাণকারী প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট থেকে কমিটি নিশ্চিত হয়, এ ধরনের কালার ডপলারের দাম সাড়ে ২৪ লাখ টাকা।
বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি থেকে এমআরআই মেশিন কেনা হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায়। কিন্তু ওই মেশিনের নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের বাজদার সঙ্গে যোগাযোগ করে কমিটি জানতে পারে, একই মেশিনের বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
---------------------
জয় বাংলাদেশ!
সুত্র প্রতিবেদন: প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




