যে দেশে বিজ্ঞান চর্চা যতো বেশী অবহেলিত, সে দেশে সকল বিজ্ঞানের উৎস হচ্ছে- কোরান।- এটা আমি সবাই জানি। এটা অনেক পুরনো কথা।
যে দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি আর জনগণ, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার আর জনগণের স্বাধীনতা সম্পর্কে যতো বেশী অজ্ঞ, সে দেশে এসকল বিষয়ের সমাধান হচ্ছে- কোরান।- এটাও আমি আজীবন দেখেছি।
আজ আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে জানলাম,- ধর্মনিরপেক্ষতার উৎসও নাকি সেই কোরানই।
তাইতো বলি, কোরানের জন্মস্থান আরবের ইসলামী শরিয়া রাষ্ট্রগুলো আর বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আজন্ম এতো সুন্দর গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার বন্যা চেলচেলাইয়া বয়ে যাচ্ছে কেনো?
আহা ভন্ডামী!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




