চল্লিশের দশকের মাঝামাঝি, অখণ্ড ভারতবর্ষে, মোহাম্মদ ইউসুফ খানকে তাঁর আসল নামটি লুকিয়ে ফেলে, হিন্দু নাম নিয়ে বোম্বের সিনেমায় অভিনয় করতে হয়েছিল। আজ স্বাধীন ভারতবর্ষে আমীর খান, সালমান খান, শাহরুখ খান, ইরফান খান, ইমরান খান -- নিজের নাম নিয়েই অভিনয় করেন। এমন কী যাঁর নাম খান নয়, তিনিও নামের শেষে খান জুড়ে দেন জনপ্রিয় হওয়ার জন্য। বিশাল এক পরিবর্তন বটে।
দিলীপ কুমারের অভিনয় ভালো, তবে তাঁর ব্যক্তি জীবনের দুটো দিক আমার মন্দ লাগে।মধুবালার সঙ্গে প্রেম করেও মধুবালাকে বিয়ে না করা, এবং আসমা রেহমানের সঙ্গে প্রেম না করেও আসমা রেহমানকে বিয়ে করা।
৯৮ বছর বাঁচা মানে এক রকম ১০০ বছর বাঁচা। তাঁর জিন খুব ভালো। তাঁর ছোট ভাইরাও প্রায় ৯০ বছর পর্যন্ত বেঁচে কিছুদিন আগে কোভিডে মারা গেছেন। পেশোয়ারের কিসা খোনি বাজারের গলিতে জন্ম হওয়া দুটো ছেলে বলিউড জয় করেছিলেন, একজন রাজকাপুর, আগেই গেছেন, আজ গেলেন দ্বিতীয় ছেলেটি। ইতিহাসের পাতা উলটে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




