somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের জ্যান্ত কবর

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরীবের জ্যান্ত কবর আবুধাবী
মালেক বাচ্চু
২৬.১১.২০১২
তোমরা তো দেখনা ভাই
ঐ যে তাজা মানুষের সারিসারি
লাশের মিছিল যায়,
তোমরা রাখনা খবর ;
তোমরা যে যা বলভাই
এ যে গরীব মানুষের জ্যান্ত কবর !
আমরা আর কত করব সবর ?
তোমরা বড়ই নির্দয় বেরহম
নেই কোন মানবতা, বিবেক লজ্জা সরম !
পেটের দায়ে বাংলা মায়ের
শত শত হত দরিদ্র সন্তানের
জীবন, কলে কারখানায়
পুড়ে হল ছাই
মরার পরে আমরা সবে
করি হায় হায় ;
আগে কোন খবর নাই ।
গরীব লাশের কোন চিহ্ন নাই
লোক দেখানো ডিএনএ
যাচাই করে যাই ।
লিখে ভাই আর কি হবে ?
একথা কি আর ২ দিন পরে
কারো মনে রবে !

রাজধানী ঢাকায়
নিশ্চিন্তপুর পোষাক কারখানায় ,
হতভাগা দরিদ্র আদমের
পোড়া লাশের বন্যা বয়ে যায়,
অসহায় দুঃখী মানুষের
বুক ভাঙ্গা কান্নার রোল শুনা যায় ;
হাজারও দুঃখী নারী শিশু মা
অনিশ্চিত জীবন পানে ধেয়ে যায়
দুবেলা দুমুঠো আহার, ভাত কোথা পায় ?
তবুও উপরওয়ালা পুঁজিপতি অমানুষের
বিবেক নাড়া নাহি দেয় ।


মন্ত্রী আমলা শিল্পপতি- দায়ীজন
তোদের কি হবেনা মরন !
কোথা রাষ্ট্র সমাজ আইন কানুন?
সুশীল সমাজের দেখা পাওয়া দায়
তোমরা শুধু কর খায় খায় ।

একটি জীবনের মূল্য কত?
শিল্পপতির জীবন- কারখানার মূল্য যত!
মানুষের জন্য শিল্প কারখানা হয়
শিল্পের জন্য কভু জীবন নয় ।
বন্ধ কর এসব মানুষ মারার ফাঁদ
শিল্প নয় যেন জুলুমের কারাগার
অসহায় মানুষ যেন আর কভু
পুড়ে না হয় অঙ্গার ।

সন্তান হারা চির দুঃখীনি মায়ের কান্নার রাত
পুহাবে কি কভু ?
পাবে কি সে জীবন প্রভাত ?
অসহায় বাবামা পায়না দেখা
প্রিয় সন্তানের লাশ,
সকলে বারবার দেয় শুধু মিথ্যা আশ্বাস ।
কোথা তার চিহ্ন, কোথা বা কবর?
ধরবেআর কত সবর !
২ দিন পরে, কে রাখে তার খবর ?
এ বড়ই মর্মর বেদনা বিধুর অনন্ত হাহাকার
শয়তান অমানুষ নির্দয় বর্বর
শিল্পপতি বুঝিবেনা কভু তার আকার।

পলাশবাড়ী ,র‌্যাঙসভবন, নিমতলী আশুলিয়া
জীবন্ত মানুষ হত্যার আরো শত কাহিনিয়া
একাবিংশ শতাব্দীর সভ্যতার দুনিয়ায়
এ আর এক নির্মম বর্বরতার ছোঁয়া
রাষ্ট্র সমাজ বিচার চাই-
আর নয় মানবতার ধোঁয়া ।

তুমি তো দয়ালু প্রভু- সবই জানা
তুমি কি দেখেও দেখ না ?
তোমার অসহায় আদম বড় হতভাগা;
বন্যা ঝড়ে, আইলা সিডরে
লক্ষ শত আগুনে পুড়ে মরে
বিচার তবে তোমার দরবারে ।
তোদের প্রতি লক্ষ শত ঘৃণা অভিশাপ
শঠ ভণ্ড তোরা, আরনয় মাপ
আর নয় গণ হত্যা,
অসহায় মানুষের জীবন্ত কবর ;
মন্ত্রী আমলা শিল্পপতি,
আর নয় অবহেলা
খেলনা আর জীবন নিয়ে
ব্যবসা খেলা,
ফাঁসি চাই সকলের-
না হয় আমার বিবেকের,
আর নাই বেলা ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×