সাগর ভাসা মানুষ
------------------------------- মালেক বাচ্চূ, আবুধাবী
অভাবের তাড়নায় পেটেরে দায়ে জীবন নায়ে
শত সহস্র অসহায় আদম সন্তান
আজি বাস্তুহারা দিশেহারা অজানায় ভাসমান
যেন অতুল সাগর জলে ভাসে
কোন নরঘাতক ঘৃন্য আদম চক্র
মানুষকে পণ্য করে মাতে জীবন সর্বনাশে ।
কত শত মায়ের বুকে চাপা কান্না ক্রন্দন
বউ সন্তানের পথ চেয়ে থাকা হাহাকার রোদন;
ভুখানাঙ্গা হত দরিদ্র মানুষ না খেয়ে সাগর জলে মরে
বঙ্গ, ব্রক্ষ্র, শ্যাম, মালয় কোন মল্লুক দায় না স্বীকার করে ।
সব ভদ্র মানুষ দায় এড়িয়ে, সরকার চুপচাপ বেকার
বনে জঙ্গলে কত শত গণ কবর !
সভ্য দুনিয়া কি রাখে তার খবর ?
সভ্যতার বুকে পদাঘাত, মানবতার হাহাকার
এরাও তো ভাই মানব সন্তান, বাঁচাও আবার
বিবেকের দংশন, আর নয় ঘৃন্য মানবপাচার কারবার
দাও বাঁচার অধিকার, ভেঙ্গে দাও সীমান্ত বেড়ী
রক্ষা কর বিপন্ন মানবতা, ডুবন্ত অভিবাসী তরী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



