স্বার্থপর
স্বভাবে আমরা সবে স্বার্থপর
ভাবিনা অন্যের স্বার্থ বরাবর
কে বা আপন কে বা পর ?
স্বার্থের ভূবনে মোরা স্বার্থপর ।
সামান্য দোষ- হও যদি স্বার্থপর
কিছু না কর অন্যের ক্ষতিকর
হওনা কভু স্বার্থান্ধ
মনের দরজা করনা বন্ধ
তোমার ভূবন হবে অন্ধ
পাবেনা জীবনের সৌরভ সুগন্ধ ।
বিলাও নিজেকে- কর স্বার্থত্যাগ
পাবে ভালবাসা আনন্দ অনুরাগ,
মা জননী রবি শশি বৃক্ষরাজি
তাদের মত কর ত্যাগ আজি ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



