বাঙালী বা বাংলা ভাষী হিসেবে (অল্প !!!!) যত গুলো বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি তার মধ্যে অন্যতম একটি হলো বাংলা গান । হাজার বছর ধরে বাঙালি তার মনের ভাব -ভালবাসা,আনন্দ-বেদনা,শোক-তাড়নায় রং আর সুর দিয়ে সৃষ্টি করেছে অপূর্ব সব গান। জন্ম হয়েছে লালন, রবীন্দ্রনাথ, নজরুল আর আব্বাস উদ্দিন দের ।
বাংলা ভাষার মত বাংলা গানেরও রয়েছে এক গর্বিত পথ চলার ইতিহাস।কিছু নির্লজ্জ বেদেশী অনুকরণ আর হিন্দী গানের বিশাল থাবা যার এক চুল পরিমানও ম্লান করতে পারেনি ।আমি অনুকরণ বা অনুসরণ এর বিরোধী নই, বেদেশী গান সরাসরি বাংলায় অনুবাদ এমনকি হুবহু সুর দিয়ে রবীন্দ্রনাথও গেয়েছেন, একটি ভাষাকে টিকে থাকতে হলে তাতে যেমন বিদেশী শব্দ গ্রহণ করতেই হয় একই কথা গানের জন্যও প্রযুজ্য।মৌলিকতা ধরে রাখতে গিয়ে পৃথিবীর অনেক ভাষা বিলোপ্ত হয়েছে, যে ভাষায় আজ আর কেউ কথা বলে না, যে ভাষায় আজ আর কোন গান হয় না। আমি নিশ্চই চাইবনা আমার প্রিয় বাংলা ভাষারও একই পরিনতি হোক ।
এবার মূল বিষয়ে আসা যাক, জাতি হিসেবে বাঙালী বরাবরই উদারপন্থী !!!!যে কারনে একজন "দু্ঃখু মিঞা" হয়েছে "কাজী নজরুল ইসলাম"আবার একই কারনে সৃষ্টি হয়েছে হৃদয় খান(না কি বন্দর খান!) আর ইভা রহমান এর। ঘটেছে রবীন্দ্র সঙ্গীত এ Rap নামক বস্তুর সংযোজন।
বাংলা গানে Rock Music বা ব্যান্ড গান এর আগমন বেশি দিন আগের নয়,অল্প দিনেই তা পেয়েছে ব্যাপক জনপ্রীয়তা। ৫ -৬ বছর আগেও বাংলা ব্যান্ড গান ছিল চরম জনপ্রীয়, ছিল Warfaze, LRB, Ark, Feedback, Souls, নগর বাউল এর মত আরও অনেক জনপ্রীয় ব্যান্ড। এর পরও এসেছে শিরনামহীন, Artcell, Black এর মত ভাল ব্যান্ড। আজ এরা কতটুকু জনপ্রীয় জানি না, দেশ থেকে দূরে থাকার এই এক অসুবিধা। নতুন ছেলে-মেয়েদের রুচির পরিবর্তন ঘটেছে নিশ্চই কিন্তু কতটুকু সেই পরিবর্তন? মাঝেমাঝে জানতে ইচছা করে।
কিছু দিন আগে এক বন্ধুর বাসায় গান বাজছিল, এক কোকিল কন্ঠি (নাম জানি না) গাইছে,,"দোলনা এমনি দোলেনা তাকে ধাক্কা দিতে হয়,,,,, এএএএওওও..................""আমি বললাম দোস্ত এইটা কি? বন্ধু মারফত জানলাম এইটা নাকি এইবার ঈদের Top Hit track!!সত্যতা জানি না। মিথ্যা হলেই ভাল। ।
আমি গান গাই না, গান ভালো বুঝিও না কিন্তু.......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।