somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cricket এবং আমরা

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট ১৭ শতকের ধনী ইংরেজদের শখের খেলা হিসেবে যার পথচলা শুরু ২১ শতকের তা পৃথিবীর অন্যতম সফল এবং জনপ্রিয় খেলার একটি । এই দীর্ঘ সময়ে নানা পরিবর্তন,পরিমার্জন আর পরিশুধনের মধ্যদিয়ে এসেছে এই ক্রিকেট. আজ ১০ টি টেস্ট প্লেইং দেশ ছাড়াও পৃথিবীর প্রায় ১৪০ টি দেশে নিয়মত ক্রিকেট খেলা হয় ।
যদিও ১৭ শতকের ক্রিকেটের সাথে আজকের ক্রিকেটের অনেক তফাত Wikipedia তে History of Cricket এর শুরুটা এরকম Early cricket was at some time or another described as "a club striking a ball (like) the ancient games of club-ball, stool-ball, trap-ball, stob-ball. Cricket can definitely be traced back to Tudor times in early 16th-century England. Written evidence exists of a game known as creag being played by Prince Edward, the son of Edward I (Longshanks), at Newenden, Kent in 1301.

যদিও কাগজে-কলমে ক্রিকেট খেলার প্রথম প্রমান পাওয়া যায় ইংল্যান্ড এর "Surrey " County তে ১৫৫০ সালের দিকে. একটা কথা হয়তবা অনেকে জানেননা শুরুতে ক্রিকেট ব্যাট আকারে ছিল অনেকটা হকি স্টিক এর মত (এক বার চিন্তা করেন তামিম ইকবাল হকি স্টিক নিয়া খারায়া আসছে আর ওই পারে লম্বা মুছে মুখঢাকা ব্রেট লি বল লইয়া দৌড়ায়া আসতেসে )

পরবর্তিতে(১৫৫০-১৫৬০) Bouncy বল খেলার সুবিধার্থে আজকের মর্ডান ব্যাট প্রথম ব্যবহার করা হয়. অল্প সময়ের মধ্যেই সমগ্র ইংলান্ডে জনপ্রিয় হয়েউঠে ক্রিকেট । ব্রিটিশ উপনিবেশের সাথে-সাথে ক্রিকেটও ছড়িয়ে পড়তে শুরু করে সমগ্র পৃথিবীতে মজার বিষয় হলো ক্রকেট এর জন্ম ইংলান্ডে হলেও প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ১৮৪৪ সালে.

আমাদের উপমহাদেশে ক্রিকেট খেলার শুরু ১৭ শতকের গোরারদিকে, ১৭২১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু নাবিক " Baroda " নামক জায়গায় ক্রিকেট খেলতেন বলে জানাযায় । ১৭ শতকের মাঝামাঝি সময়ে তত্কালীন বাংলার অভিজাত সমাজে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠে , ১৭৬৪ সালে প্রতিষ্ঠিত হয় Calcutta Cricket and Football Club . যদিও ক্রিকেট তখন ক্রিকেট পুরোটাই ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে । ১৮৬৪ সালে মাদ্রাজ ও কলকাতার মধ্যকার খেলার মাধমে ভারতে প্রথম শ্রেনীর ক্রিকেটের সুচনা.
এর ১০০ বছর পর ১৯৫৫ সালে ঢাকায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয় পাকিস্তান (অখন্ড) ও ভারতের মধ্যে। প্রথমদিনই ১৫০০০ দর্শক মাঠে উপস্থিত থেকে জানানদেন ক্রিকেটের প্রতি তাদের আগ্রহের কথা. তারা কি সেদিন ভেবেছিলেন ২০১১ সালে এই শহরেই বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মিলনমেলা???

স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় Bangladesh Cricket control Board , এরও প্রায় ৫ বছর পর বাংলাদেশ ICC Associate membarship পায়, ততদিনে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পরেছে ক্রিকেট, ঢাকা ও চট্টগ্রামে 1st division খেলা হচ্ছে।

সদ্য স্বাধীনদেশের দিকে গাবাঁচিয়ে চলা প্রতিবেশীদের উপেক্ষা করে বাংলাদেশী ক্রিকেটের উপর ত্রানকর্তার মত হাজির হয় শ্রীলংকা ক্রিকেট, হা ১৯৭৮ সালে প্রথম টেস্ট প্লেইং দেশ হিসেবে বাংলাদেশ সফরে আসে শ্রীলংকান ক্রিকেট টিম । এরপর আর ফিরে তাকাতে হয়নি, ১৯৯৭ সালে 6th ICC ট্রফি জেতার মাধমে শুরু হয় এক নতুন যুগের। এর পরের ইতিহাস সবার জানা..
ক্রিকেট প্রেমী আর বাংলাদেশ ক্রিকেটের আজন্ম এক সমর্থক হিসেবে সালাম জানাই সেই সব বীরদের যাদের ক্লান্তিহীন পরিশ্রম আর নিষ্ঠা আমাদের নিয়ে এসেছে এতটা পথ।সেইদিন আর হয়ত বেশি দূর নয় যেদিন লাল-সবুজের পতাকা উড়িয়ে বাংলার ছেলেরা ছিনিয়ে আনবে ক্রিকেট এর সর্বোচ পদক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×