স্বাস্থ্যতথ্য
* ব্রকলিতে ক্যামফেরল নামক ফ্লাভেনয়েড আছে। যা দেহের অ্যালার্জিজনিত সমস্যা প্রতিরোধ করে।
* এতে শরীরের জন্য উপকারী গ্লুকোসাইনোলেট, গ্লুকোনাসটারশিয়ান ও গ্লুকোব্রাসিসিন নামের তিন ধরনের ফাইটো-নিউট্রিয়েন্ট রয়েছে।
* ব্রকলি প্রস্টেট, স্তন, অন্ত্র ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
* এটি খাদ্য আঁশসমৃদ্ধ হওয়ায় অন্ত্রের সুস্থতা রক্ষা করে।
* ব্রকলির সালফোরাফেন রক্তনালির ক্ষয় রোধ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
* ভাপে রান্না করা ব্রকলি রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
* ব্রকলি থেকে প্রাপ্ত ভিটামিন-বি হৃৎপিণ্ডকে সুস্থ রাখে।
* এতে বিদ্যমান লুটিন, জিয়াজ্যানথিন এবং ক্যারোটিনয়েড চোখ ভালো রাখতে সাহায্য করে।
* এটি শরীরের বাড়তি ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে।
* ব্রকলি গর্ভবতী মায়েদের জন্য উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে ফলেট রয়েছে।
সতর্কতা
ব্রকলিতে গয়েট্রিন, থায়োসায়ানেট ও আইসোথায়োসায়ানেট আছে। যা থাইরয়েড হরমোন তৈরিতে বাধা দেয়। তাই যাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা রয়েছে, তাদের এই সবজি গ্রহণে সাবধানতা অবলম্বন করা উচিত।
দৃষ্টি আকর্ষণ: এ ধরনের সুন্দর সুন্দর, তথ্যবহুল ও প্রয়োজনীয় সব ফিচার সমৃদ্ধ বিশাল এক সংগ্রহশালা দেখতে চাইলে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



