somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টফোন কিনতে যাচ্ছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মার্টফোনের চাহিদা এখন বাড়ছে। অনেকের হাতেই দেখা যাচ্ছে স্মার্টফোন। শুধু ফোন করা নয়, ইন্টারনেট, নানা রকম প্রোগ্রাম বা অ্যাপস ব্যবহার করা যায় এই ফোনে। স্মার্টফোন কেনার আগে কী কী ব্যাপারে খেয়াল রাখতে হবে, সে বিষয়ে বলেছেন সাইম প্লাসের স্বত্বাধিকারী কামাল হোসেন।

স্মার্টফোন কেন?
ইন্টারনেট, মাল্টিমিডিয়া ও টাচস্ক্রিন থাকায় এখন জনপ্রিয় স্মার্টফোন। মোটামুটি কম্পিউটারের কাজ খুব সহজে এই মুঠোফোনে করা যায়। যাঁরা কার্যকরভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারেন এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ভালো জানেন, তাঁদের জন্য এটি কেনা ভালো। যাঁদের চলতি পথে যখন-তখন অফিসের নানা কাজ সারতে হয় বা ইন্টারনেটে যোগাযোগ করতে হয়, তাঁদের জন্য স্মার্টফোন বেশ কাজের।

অপারেটিং সিস্টেম কোনটা?
সব স্মার্টফোনই কোনো না-কোনো অপারেটিং সিস্টেমে চলে। এ ক্ষেত্রে মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এখন বেশ এগিয়ে আছে। অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস অনেকের কাছেই খুব প্রিয়। তবে শুধু আইফোনেই আইওএস রয়েছে। এ ছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও পাওয়া যায় অনেক স্মার্টফোন।
ব্যবহারের ক্ষেত্রে নানা সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েডে। শুধু গুগলের জিমেইলে একটি অ্যাকাউন্ট থাকলেই সবকিছু ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েডে। উইন্ডোজে এমএস অফিস খুব ভালোভাবে কাজ করে।এমএস এক্সেলে দক্ষতার সঙ্গে কাজ করা যায়।

বাজেট কত?
দেশের বাজারে কম দামি, বেশি দামি—সব রকমের স্মার্টফোনই পাওয়া যায়। স্মার্টফোনের দাম এখন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা পর্যন্ত। কমবেশি প্রতিটি স্মার্টফোনে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। কিছু কিছু স্মার্টফোনে দুই বছরের ওয়ারেন্টিও দিয়ে থাকে।

কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে?
শুধু শখে বা আবেগের বশবর্তী হয়ে স্মার্টফোন না কেনাই ভালো।
ব্যাটারির চার্জার ঠিক আছে কি না, দেখে নিন। কেনার সময় চার্জ দিয়ে দেখতে হবে চার্জ ঠিকমতো হচ্ছে কি না।
প্যাকেটে নির্মাতাপ্রতিষ্ঠানের নিরাপত্তা স্টিকার আছে কি না, দেখে নিতে হবে।
ওয়ারেন্টির বিষয়টা ভালোভাবে বুঝে নিতে হবে। এক না দুই বছরের ওয়ারেন্টি, তা যেমন পরিষ্কার হতে হবে, তেমনি ওয়ারেন্টির ধরন এবং কী কী কারণে ওয়ারেন্টির শর্ত ভঙ্গ হবে, সেসব বিষয় জেনে নিতে হবে।
ক্রেতা কী কাজে স্মার্টফোন ব্যবহার করবেন, তা বুঝে প্রসেসর, র্যাম ও ইন্টারনাল মেমোরির ক্ষমতা দেখে স্মার্টফোন কেনা উচিত।
অ্যাপসের বিষয়টি খেয়াল রাখতে হবে। অ্যান্ড্রয়ডে অ্যাপসের সংখ্যা অনেক বেশি।
থ্রিজি সমর্থন করা স্মার্টফোনে সামনের ক্যামেরা আছে কি না, তা দেখে নিন।
ফোন কেনার সময় দোকানে বিশেষজ্ঞ কাউকে পাওয়া যায় কি না, তা-ও দেখা উচিত। যাঁর কাছ থেকে ফোনের খুঁটিনাটি জানা যাবে, এমন কাউকে সঙ্গে রাখা ভালো।
ব্র্যান্ডের স্মার্টফোনগুলো সবকিছুই সমর্থন করে। চীনা নন-ব্র্যান্ড ফোন অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ সমর্থন করবে না।
অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেম ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ করে নেওয়া যায়।

কেনার পর সতর্কতা
সারা রাত চার্জে দিয়ে রাখবেন না। তিন-চার ঘণ্টা চার্জ দেওয়ার পর চার্জার খুলে রাখুন।
সতর্ক থাকতে হবে যাতে হাত থেকে ফোন পড়ে না যায়। স্মার্টফোনের পর্দা অনেক বড়, এতে ভেঙে যেতে পারে।
পানি থেকে সাবধান। তবে পানিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
স্মার্টফোনে সাধারণত ফরম্যাট করা যায় না। এ কাজ করলে সব তথ্য (ডেটা) মুছে যায়। সে ক্ষেত্রে ফরম্যাট করার আগে ডেটা অন্য কোথাও সংরক্ষণ করতে হবে।

এ ধরনের আরও হাজার হাজার বিষয়ে জানতে একবার এখানে দেখতে পারেন
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×