somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন ঘুরে আসি পুরান ঢাকার কল্পনা বোর্ডিং থেকে এবং নিয়ে আসি চিতলের পেটির স্বাদ

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল্পনা বোর্ডিং ও হোটেল ১৯৬৫ সালের ১৪ আগস্ট চালু হয়।এই বোর্ডিংএ সেসময়ে বিখ্যাত লোকদের যাতায়াতও ছিল চোখে পড়ার মতো।স্বাধীনতার আগে এখানে নিয়মিত আসতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।নায়িকা সুলতানাও আসতেন এখানে।এখানকার খাবার খেয়ে প্রশংসা করেছিলেন কলকাতার তৎকালীন ছাত্রনেতা প্রিয়দাস মুন্সী।এই রেস্তোরাঁর চিতল খেয়ে প্রশংসা লিখেছিলেন ভারতের আনন্দ বাজার পত্রিকার এক সাংবাদিক।।এই রেস্তোরাঁর বয়স ৪৭ বছর। দীপক কুমার নাগের বাবা বিন্দাবন নাগ ছিলেন এই এলাকার ‘মেম্বার’।

কল্পনা বোর্ডিং ও হোটেল শাঁখারিবাজারের মাঝখানে অবস্থিত। সনাতন পদ্ধতিতে খাবারের ব্যবস্থা রয়েছে এখানে।চিতল মাছের পেটি কল্পনা বোর্ডিং ও হোটেলের সবচেয়ে লোভনীয় খাবার। পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় চিতলের পেটি ছাড়াও রান্না হয় কই, রুই, কাতলা, বোয়াল।এছাড়া নানা রকম ভর্তা-ভাজি আর সবজির ব্যবস্থাও রয়েছে এখানে।পাতলা করে রাঁধা মুগের ডালটাও ভোজনরসিকদের মন জয় সমানভাবে।

অবস্থান
জজ কোর্টের দিক থেকে শাখাঁরিবাজারে গেলে একেবারে শেষ মাথায় হাতের ডান দিকে সরু গলির ভেতর পড়বে ‘কল্পনা বোর্ডিং’।

জিরা সম্ভারের চিতলের পেটি
গরম তেলে জিরা অথবা কালিজিরা ভেজে হলুদ-মরিচ আদা ছাড়া জ্বাল দেয়া হয়। এভাবে জ্বাল দিয়ে মসলার রং সামান্য লালচে করা হয়।মসলা লালচে হয়ে এলে তাতে হালকা ভাজা মাছ ছেড়ে দেয়া হয়। সঙ্গে তরকারি হিসেবে দেওয়া হয় গোল আলু। মাছ আর আলু কশানো শেষ হলে তা ঢেকে দিয়ে অনেকক্ষণ জ্বাল দেওয়া হয়। ব্যাস হয়ে গেল জিরা সম্ভারের চিতলের পেটি।

ঝকঝকে বড় থালায় মুখ দেখা যায়। গ্লাসে ভরা পানি। তারপর আসে সাদা মুক্তার মতো ধোঁয়া ওঠা ভাত। সঙ্গে চিতলের পেটি। দেখেই খিদে বেড়ে যায় কয়েকগুণ। তরকারি বলতে এক টুকরো আলু। এটাই এ বোর্ডিংয়ের ঐতিহ্য। শহরে অনেকেই এ রান্নার সমজদার। এক বসায় তিন-চার টুকরো খেয়ে ফেলেন এমন লোকের সংখ্যা বিরল নয়। ঐতিহ্যবাহী এ রেস্তোরাঁয় চিতলের পেটি ছাড়াও রান্না হয় কই, রুই, কাতলা ও বোয়াল। আছে নানা রকম ভর্তা-ভাজি আর সবজি। পাতলা করে রাঁধা মুগের ডালও বেশ মুখরোচক।

টক আর ঝাল স্বাদের কই
রান্না তাদের ধ্যানজ্ঞান সাধনা, রান্না তাদের প্রার্থনার অংশ। একারনে রান্না নিয়ে তাদের নানা রকম আয়োজন থাকে। বিশেষ দিনগুলোতে বিশেষ স্বাদের কই রান্না করা হয়।এই স্পেশাল কইয়ের একপাশ টক আর অন্যপাশ ঝাল স্বাদের হয়।

খাবার খরচ
চিতলের শুধু পেটি রান্না করা হয়। আর তার পিঠের অংশ দিয়ে রাঁধা হয় কোফতা। আকার ভেদে চিতলের পেটির দাম পড়ে ১০০ থেকে ১২০ টাকা। আইড় ও কই মাছ ৬০ থেকে ৮০ টাকা। নানারকম ভাজি ও সবজি দশ টাকার মধ্যে পাওয়া যায়। সারাদিনে এখানে ২০-২৫ রকমের মাছ, সবজি ও ভাজি রান্না হয়। প্রতিদিন এখানে দেড়-দুইশ লোক খেয়ে থাকে।এখানকার খাবার ‘পার্সেল’ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কল্পনা বোর্ডিং বিয়েবাড়ি ও ছোটোখাটো অনুষ্ঠানে খাবার সরবরাহ করে থাকে।

থাকার ব্যবস্থা
অতিথিদের থাকার জন্য কল্পনা বোর্ডিংয়ের ওপরে ব্যবস্থা রয়েছে। আর নিচ তলায় খাবার ব্যবস্থা রয়েছে। নিচ তলায় ছোট একটি কক্ষে ছোট ছোট টেবিল পেতে অতিথিদের খেতে দেওয়া হয়।

ঢাকার তথ্যের ভুবনে আপনাদের সবার আমন্ত্রণ রইলো
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×