somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেশা হিসেবে জুয়েলারি ডিজাইনিং

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকবছর আগে কারিগররাই থাকতেন ডিজাইনারের ভূমিকায়। তবে এখন জুয়েলারি ডিজাইনাররা সেই ভার তুলে নিয়েছে নিজেদের কাঁধে। আর জুয়েলারি ডিজাইনার হতে চাইলে প্রয়োজনীয় তালিম পাওয়ার জন্য প্রতিষ্ঠানের সংখ্যা নেহায়েত কম নেই এখন রাজধানীতে। যেকোনো বিষয়ে পড়ালেখা করেই আসা যায় জুয়েলারি ডিজাইনিংয়ে। তবে আঁকার উপর দখল থাকতে হয়। বিভিন্নরকম জেম স্টোন চেনা, কালার স্কিম, ডিজাইন থিম, কস্টিউম জুয়েলারি, জুয়েলারি কস্টিং প্রভৃতি বিষয় থাকে এই কোর্সে।

পোশাক তো বটেই, তরুণদের মধ্যে অ্যাকসেসরিজ নিয়েও যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে সময়ের সাথে সাথে। এসব অ্যাকসেসরিজের মধ্যে প্রথমেই আসে গয়না বা জুয়েলারি। জুয়েলারির ক্ষেত্রে গত কয়েকবছরে এসেছে নানা ধরনের পরিবর্তন। আগেকার আমলের সেই একই ডিজাইনের জুয়েলারিতে এখন আর মন ভরে না তরুণ প্রজন্মের। আর তাই তাদের প্রয়োজন হয়ে ওঠে এক্সক্লুসিভ ডিজাইনের গয়না। বিভিন্ন ধরনের সামুদ্রিক শেল বা পুঁথি, প্রেসাস বা সেমি-প্রেসাস স্টোন, আনকাট ডায়মন্ড, সবধরনের জুয়েলারি আর নিত্যনতুন ডিজাইনে ছেঁয়ে আছে জুয়েলারি স্টোরগুলো। এসব এক্সক্লুসিভ ডিজাইনের পেছনে রয়েছে ডিজাইনারের সৃজনশীলতা। ডিজাইনের দিকে যাদের ঝোঁক রয়েছে, তারা জুয়েলারি ডিজাইনিংয়ে গড়ে তুলতে পারে ক্যারিয়ার। জুয়েলারির জগতে নতুন ট্রেন্ড তৈরি করার সক্ষমতাই এই পেশায় আসার প্রয়োজনীয় দক্ষতা। এর জন্য বিশেষ প্রয়োজন কল্পনাশক্তি। সৃজনশীলতার পাশাপাশি অবশ্য প্রায়োগিক শিক্ষার প্রয়োজনও আছে এই পেশায়।

কাজের ধরন :শুধু দামী গয়নাই নয়, এখন কস্টিউম জুয়েলারির বাজারও বেশ ভালো। সোনা, রূপা, হীরা, জেম স্টোনের পাশাপাশি কস্টিউম জুয়েলারির ক্ষেত্রে মাটি, বিভিন্ন রকমের বিডস, ঝিনুক, কাঠ, টেরাকোটা, জুট ইত্যাদির উপরেও নিজের সৃজনশীলতার স্বাক্ষর রাখতে হয় জুয়েলারি ডিজাইনারদের। কম্পিউটারে বা কাগজে স্কেচ করা থেকে শুরু করে কারিগরদের দিয়ে গোটা একটা জুয়েলারি তৈরির প্রক্রিয়া তত্ত্বাবধান করতে হয় জুয়েলারি ডিজাইনারদের। জুয়েলারি তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কেও তাই জ্ঞান থাকা প্রয়োজন।

কাজের সুযোগ :আগে শুধুমাত্র বিভিন্ন জুয়েলারি শপে ডিজাইনারদের নিয়োগ দেওয়া হলেও এখন এই পেশায় কাজের সুযোগ অনেক বেড়েছে। এখন ছোট-বড় জুয়েলারি শপের পাশাপাশি অনেক ফ্যাশন হাউজ গড়ে উঠেছে, যেখানে এসব ডিজাইনারদের কাজের সুযোগ তৈরি হয়েছে। আবার ফ্রিল্যান্সার ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেও সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানেই মিলবে কাজের সুযোগ।

* ঢাকার তথ্যের ভুবনে আপনাকে স্বাগতম। জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্যটি। ঢাকার সকল তথ্য আমরা প্রতিনিয়ত একসাথে জড়ো করে চলেছি। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×