somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলা – ২০১৩

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তধারা প্রকাশনীর জনক স্বর্গীয় চিত্তরঞ্জন সাহার হাত ধরে চালু হওয়া একুশে বইমেলা এখন বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। অবশ্য এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমী এ বইমেলার আয়োজন করে। আগে এ বইমেলা ১লা ফেব্রুয়ারীতে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত চলত, তবে ক্রেতা চাহিদার কারণে এখন পুরো ফেব্রুয়ারী মাস জুড়েই চলবে এই বইমেলা।

আমাদের দেশে বইমেলা বলতে একুশে বইমেলাকেই বোঝায়। বাংলাদেশের প্রকাশনা জগৎটাও এখন অনেকটা একুশে বইমেলা কেন্দ্রিক। লেখকগণ বইমেলা সামনে রেখে লেখেন, প্রকাশকও সেভাবে প্রস্তুতি নেন। এবারের বইমেলা নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে তার স্মৃতির প্রতি শদ্ধা নিবেদন করে এবং এবারের বইমেলার প্রধান বৈশিষ্ট্য হল, এই বইমেলায় কেবল প্রকাশকরাই অংশগ্রহন করতে পারবেন।

এ মেলা পাঠক-লেখকবৃন্দের সরাসরি যোগাযোগের একটি সুযোগ করে দেয়। মেলা চলাকালে লেখকগণ তাঁদের প্রকাশনা সংস্থার স্টলে আসেন, বই কেনার পর ভক্তদের বইয়ে অটোগ্রাফ দেন; এসব পাঠকের কাছে একটি বড় প্রাপ্তি।

এবারের বইমেলায় মোট ২৩৬টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর বাইরে ২০টি সরকারি প্রতিষ্ঠান এবং আটটি সেবামূলক প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। যার ১১৩টি এক ইউনিট, ৭৯টি দুই ইউনিট এবং ৪২টি তিন ইউনিট করে। এবারের মেলাতে গণমাধ্যমের জন্য স্টল, সরকারি ও স্বায়ত্তশাসিত, দমকল বাহিনী, প্রাথমিক চিকিৎসার জন্য হেলথ স্টল, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা, সেবামূলকসহ গণমাধ্যমের স্টলও থাকছে। এছাড়াও বাংলা একাডেমীর সঙ্গে একসঙ্গে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে। এবারের বইমেলার নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে গতবারের সমালোচিত ডোরেমন, বারবি, পোকেমন ও মি. বিন-এর মতো পাইরেটেড বই।

মেলা সংক্রান্ত তথ্য:
মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন বাংলা একাডেমীর ওয়েবসাইট থেকে। যার ইউআরএল: Click This Link

মেলার সময়সূচী:
তারিখ: ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি।
সময়সূচী: ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে রাত ৯:০০ টা এবং ছুটির দিন সকাল ১১:০০ টা থেকে রাত ৯:০০ টা।

মেলার ১ম সপ্তাহে প্রকাশিত বইগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×