somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল জগতে রক্তের খোঁজ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্তের জরুরি প্রয়োজনে হন্যে হয়ে ঘোরেননি এমন মানুষ কমই আছে। বিপদের সময় যতক্ষণ পর্যন্ত একজন রক্তদাতা পাওয়া যায় না, ততক্ষণ নিজেকে অসহায় মনে হয়। জরুরি মুহূর্তে রক্তের জন্য তাই অনেকের শেষ ভরসা হয় ব্লাড ব্যাংক কিংবা অনলাইনে ফেসবুক-ব্লগ।তবে ইন্টারনেটভিত্তিক অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সহায়তা দিতে দিন দিন সমৃদ্ধ হচ্ছে। অনলাইনে এসব সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দরকারি গ্রুপের রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব। প্রয়োজনের সময় নিরাপদ রক্তের সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখছে এসব সাইট—ভার্চুয়াল ব্লাড ব্যাংক।
রক্ত সহায়তা দিতে তেমনি একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক ‘আই ব্লাড’। ২০০৫ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশলের ছাত্র রায়হান চৌধুরী তাঁর কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে এটি চালু করেন। নানা জটিলতায় কিছুদিন পর এই ই-ব্লাড ব্যাংকটি বন্ধ হয়ে গেলেও ২০০৯ সালে নতুনভাবে যাত্রা শুরু করে এটি। এখন পথ চলছে সফলতার সঙ্গেই।আই ব্লাডের মূল লক্ষ্য দ্রুত রক্তদাতাদের খুঁজে বের করা। এটি রক্তদাতাদের সামাজিক যোগাযোগের সাইট, যার মাধ্যমে যে কেউই রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আই ব্লাডের সদস্যসংখ্যা হাজারের কাছাকাছি। http://www.i-blood.com ঠিকানায় ঢুকে যে কেউ সদস্য হতে পারেন এবং সাইটে ঢুকে সদস্য নন, এমন যেকোনো মানুষই রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এ জন্য নিজের অবস্থান জানিয়ে অনুরোধ পাঠাতে হবে ‘রিকোয়েস্ট ব্লাড’ অংশে।
প্রয়োজনের সময় রক্ত সংগ্রহের জন্য আরও একটি অনলাইন ব্লাড ব্যাংক http://www.rokto.org। হিউম্যান রাইটস ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এইচআরআইডিএস) নামের একটি বেসরকারি সংগঠন চালু করে এই ওয়েবসাইট। এই সাইটে আপনি পাবেন স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী ব্যক্তিদের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা। আবার স্বেচ্ছায় রক্তদাতা হতে চাইলে আপনিও নিজের বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে রাখতে পারবেন। এ ছাড়া সাইটটিতে রয়েছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন, রক্তবাহিত রোগ-সংক্রান্ত নানা তথ্য এবং নিরাপদ রক্তবিষয়ক বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটের সংযুক্তি।
অনলাইন ব্লাড ব্যাংকের আরেক ঠিকানা http://www.bloodsourcebd.com। যাঁরা রক্ত দিতে আগ্রহী, তারা এই সাইটটির রেজিস্টার বাটনে ক্লিক করে প্রোফাইল তৈরি করতে পারবেন। আর যাঁরা রক্তদাতা খুঁজতে চান, তাঁরা ওপরের সার্চ বাটন থেকে কাঙ্ক্ষিত গ্রুপের রক্তদাতা খুঁজে পাবেন।
জরুরি রক্তের প্রয়োজনে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তাদের মধ্যে বাঁধন একটি পরিচিত নাম। অনলাইনে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নিয়ে তাদের একটি সাইট রয়েছে, যার ঠিকানা http://www.donors.badhan.com.bd
এই ধরনের আরও কিছু ওয়েবসাইটের ঠিকানা হলো
http://www.bdnbd.net
http://www.bloodbank.com.bd
http://www.bdbloodbank.com
http://www.bloodbd.com
http://www.dailybrahmanbaria.com/ onlinebloodbankbd
ইন্টারনেটভিত্তিক সামাজিক ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি কাজ করে যাচ্ছে। জরুরি রক্তের প্রয়োজনে তেমনি একটি ফেসবুক পেজ ‘রক্ত দিন, জীবন বাঁচান’ যার লিংক http://www.facebook.com/ jibon.bachan18। এই পেজের একজন প্রশাসক সেলিম চৌধুরী জানালেন, ‘পেজটি সম্পূর্ণ স্বেচ্ছায় রক্তদাতাদের জন্য। আমাদের মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া।’
আরও কিছু ফেসবুক পেজের ঠিকানা—
http://www.facebook.com/donateblood18
http://www.facebook.com/donate.blood4
http://www.facebook.com/bloodbank.banlgadesh
http://www.facebook.com/jibonbdg
http://www.facebook.com/soncharon
Click This Link
http://www.facebook.com/groups/obbob
http://www.facebook.com/groups/110246015727409 ইত্যাদি।

এ ধরনের আরও সুন্দর সুন্দর ও প্রয়োজনীয় সব ফিচার এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×