somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙদেশে শান্তি পুরুষ্কার ! আহা.. !! কি শান্তি আকাশে বাতাসে

২৪ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে যাহাই বলুন, বঙদেশে জন্মিয়া অধ্যবধি যে অভিজ্ঞতা লাভ করিয়াছি তাহা এক কথায় অনবদ্য,অভূতপূর্ব । পৃথিবীর অন্য প্রান্তে জন্ম নিলে এমন অভিজ্ঞতা সমৃদ্ধ মানুষ হওয়ার বিরল সুযোগ ভাগ্যে জুটিতনা । আজকাল আমাদের হরহামেশাই নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে । তবে এইসব অভিজ্ঞতা আমরা ইচ্ছা করিয়া অর্জন করিতেছি বলিয়া দাবী করিলে ভুল বলা হইবে ; অনেকটা বাদ্য হইয়াই হাসিল করিতেছি । চুরি,ডাকাতি,রাহাজানী,সন্ত্রাস,দুর্ণীতি ,রাজনৈতিক নেতাদের ধাপপাবাজী এইসব আমাদের নিত্যদিনের অভিজ্ঞতা ।
যাক ঃ অন্য কথায় আসি, 2001-2003 সাল পর্যন্ত দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে কৃতিত্ব অর্জন করিয়া ছিলাম সম্প্রতি ডঃ ইউনুস মিয়ার নোবেল শান্তি পুরুস্কার তাহা ম্লান করিয়া দিল । তাহা লইয়া দেশের বেকুব জনসাধারণ আহ্লাদে ভাসিলেও দেশের অনেক গন্য-মান্য বুদ্ধিজীবিদের ভাবাইয়া তুলিয়াছে । ঈর্ষাপরায়নতা বাঙালীর চিরকালের অভ্যাস হইলেও বাঙালী বুদ্ধিজীবিদের সমালোচনার বহর দেখিয়া অন্য কিছু মনে করিবেননা । বরং মুখ বন্ধ করিয়া আপনার অভিজ্ঞতার ঝুলিকে আরো সমৃদ্ধ করিতে থাকুন ।
আমাদের এই সোনার বাংলাদেশে ( ! ) অনেক ঘটনাই তো ঘটিতেছে । এইসব জানুন,শিখুন,সাহস নিজেও অংশগ্রহন করুন ।
বঙদেশে শান্তি পুরুষ্কার ! তাই বলিয়া অবাক হওয়ার কোন কারণ নাই । শান্তির জন্য এদিক সেদিক ছুটাছুটি করেও ফায়দা নাই, এমনকি শান্তি নগররের অলিতে-গলিতে হারিকেন দিয়ে খুঁজিলেও শান্তির দর্শন লাভে ব্যর্থ হইবেন । ইহা কী গাছের ফল,আম-জাম,কাঠাল ?
তাহার জন্য ক্রিটিক্যাল দৃষ্টিভংগী অবশ্যই প্রয়োজনীয় । একটা গল্প বলি ঃ এক রাজা তাহার রাজ্যে সুখি মানুষের খোঁজে বাহির হইয়া এক পর্যায়ে উপলব্ধি করিলেন যে, আসলে কেহই সুখী নয় । হতাশ রাজা বাহাদুর একদা দেখিতে পাইলেন,এক লোক খালি গায়ে গান গাহিতে গাহিতে যাইতেছে ।
রাজা কহিলেন''তুমি যে গান করছো তুমি কী সুখী ?''
ঃ ''জী মহারাজ আমি সুখী ।''
রাজা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন''তা কী করে হয় ! এত মানুষ এত টাকা, এত পয়সা করার পরও সুখী নয়, আর তোমার তো সামান্য জামাও নেই । তুমি কী করে সুখী হও ?''
সেই সুখী মানুষ হাসিয়া-হাসিয়া জবাব দিল ''মহারাজ, আমার কিছুই নেই দেখে আমি সুখী ।''
একটু চিন্তা করিয়া দেখুন তো আমরা শান্তিতে নোবেল পাইয়াছি, ন্যায্য ভাবেই পাইয়াছি । কারণ জগতে সুখী মানুষরাই শান্তিতে থাকে । সুখ আর শান্তি আপন ভাই ভাই । সুখী মানুষ হওয়া প্রথম শর্তই হইল কিছুই না থাকা । আর আমাদের তো সত্যিই কিছু নাই । হূ হূ করিয়া দ্রব্যমূল্য বাড়িলেও মানুষের জীবনে দাম নাই । সন্ত্রাস-চাঁদাবাজী,চাপাবাজী,বোমাবাজী বাড়িলেও মানুষে মানুষে শ্রদ্ধাবোধ নাই । পানি,বিদ্যুৎ সহ প্রতিটি সেক্টর ঠিকই আছে কিন্ত এই সব দেখিবার কেহ নাই । রাজনৈতিক নেতাদের ধাপপাবাজী,দলাদলি,গোলাগুলি,চুলাচুলি আগের মত থাকিলেও দেশের উন্নয়ন নাই । মঞ্চের জীবন্ত দেব-দেবীর আহবানে আমরা অকাতরে জীবন উৎসর্গ করিতে পারি,তাহার মানে মরণ-বাঁচনের বুদ্ধিও নাই ।
সবই তো 'নাই নাই' ইহার পরও কী আমরা নিদ্্বর্িধায় বলিতে পারিবনা যে, আমরাই সুখী মানুষ ? আর এতগুলো সুখী মানুষ যে দেশে বাস করিতেছে সেই দেশকে শান্তি পুরুষ্কার দিলে কী এমন অপরাধ হইবে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×