বাশ বাগানের মাথার উপড় চাঁদ উঠেছে ঐ
ভাইরে আমার ব্লগের হাড়ি হীরক দাদা কই ?
হাসের বাচ্ছা খেলা করে ঐ যে বাঁধের কাছে
তাই দেখিয়া তেলাপোকা মনের সুখে নাছে । ঝড়োহাওয়ার লাগছে হাওয়া সে যে এবার সেরা
ওয়ালী ভাইয়া মনের দুঃখে দেখেন রাতের তারা ।
হাসান ভাইটা আড্ডা প্রিয় মজলিস খানা ভরা
অরূপ সাহেব ছন্দে ছন্দে গায় যে কত ছড়া !
ধানসিড়ি ভাই কাস্তে হাতে গেছে কোন সে বনে
মুখফোড় তাহার খুজে-হয়কি দেখা তাহার সনে ।
জাকিরূল ভাই নিরূদ্দেশ তালুকদারী চলে গেছে
দীক্ষক ভায়ের বাহাদুরী রাসেল আছে তার পিছে ।
সুমন ভাই জ্ঞানের হাড়ি , অপবাক তাহার সাথে
মাসুদা লাজে মরেন,গৌরব কিছু বাড়ল তাতে ?
মলি আপু কাজের ফাকে স্নেহ করেন শাওনটাকে
তীরান্দাজ ভাই তীর নিয়া বসে আছেন নদীর বাকে ।
সাহানা আপার বিলাইটা মিউ মিউ ডাকে ঐ
বাশ বাগানের মাথার উপড় চাঁদটা গেল কই ?
(দয়া করে কেউ ব্যাক্তিগত ভাবে নিবেননা)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



