যা নিজের কাছে আছে তা নিয়ে মানুষ মোটেই খুশি হতে পারেনা । যা নিজে অর্জন করতে পারেনি কিন্তঅন্যজন অর্জন করতে পেরেছে - তার দিকে মানুষের লোভ অনেক বেশি । হাতের নাগালের মধ্যে যে জিনিস আছে তা নিয়ে মানুষের উৎসাহ নেই । যা নাগালের বাহিরে তার জন্য আফসোস করে মানুষ বেদনাহত হয় । মানুষের চাওয়া-পাওয়ার মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয়না । মানুষের মন যা পায় তা নিয়ে সে তৃপ্ত থাকে এরকম দাবী কয়জন করতে পারবে ? বরং নতুন কিছু পাওয়ার জন্য তার
মনে সব সময় আগ্রহ থাকে । সে কারণেই মানুষ সব সময় সাধনা করে এবং সে সাধনার মাধ্যমে হয়তো একদিন সফলও হয়ে যায় । কিন্ত এই আশা মিটে যাওয়ার পর আবারও নতুন আশার স্বপ্ন দেখতে শুরূ করে । এভাবে মানুষের মনের মাঝে সব সময় নতুন নতুন আকাঙক্ষা জাগ্রত হতে থাকে । পুরাতনকে নিয়ে কেউ তৃপ্ত হতে পারেনা কারণ নতুন আসে নবতর স্বাদ নিয়ে ।
ঘরে সুন্দরী বউ আছে , অপরের চোঁখে ঐ বউটি যেন , আকাশের চাঁদের ন্যায় সুন্দর , ভাল ঘরনী আরো হাজারো প্রসংশা !! অথচ নিজের কাছে মনে হবে একে বারে তুচ্ছ, মূল্যহীন । নিজের ঘরে অপরূপা চাঁদবউ রেখে পরনারীতে আসক্ত হয় । মানুষের জীবনের এই সীমাহীন চাওয়া-পাওয়ার যেন শেষ নেই । দূরের সুখের লালসায় কাছের সুখকে তুচ্ছ মনে হয় ।
মানুষ এই মোহের পিছনে ছুটে চলে কিন্ত তাতে কি খুব লাভবাণ হয় ? বরং বেদনা আর ব্যার্থতার বোঝা বাড়তে থাকে ।
আনন্দ ছড়িয়ে আছে সব জায়গায় । তাকে লাভ করার জন্য মনের মাঝে অনুভব থাকতে হবে ।
কবির অমর বাণী আমার মনে পড়ে গেল ঃ
সুধাল পথিক,''সাগর হইতে কে অধিক ধনবান''?
জ্ঞানী বলে,''বাছা তুষ্ট ঋদয় তারো চেয়ে গরীয়ান''।
ধন সম্পদ মানুষের সুখের জন্য । কিন্ত কি পরিমান হলে সে সন্তুষ্ট থাকবে , তা কি কেউ বলতে পারবেন ???
বরং সুখের বৈশিষ্ট মনের পরিতৃপ্তির মাঝেই নিহিত আছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


