নাস্তিক ঃ
আচ্ছা আস্তিক ভাই ! তুমি যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পার তাহলে তোমাকে সত্য বলেই জানবো ।
(1) আল্লাহ একক-তার পরে কেউ নেই ; এটা কিভাবে বুঝলে ?
(2) তিনি সব সময় সব জায়গায় থাকেন ; এটা কি করে সম্ভব ?
(3) যাকে দেখোনা,ছোঁতে পারনা,কথা বলতে পারোনা ; তাঁকে কেন বিশ্বাস করো ?
আস্তিক ঃ
1ম উত্তর ঃ- (নাস্তিককে দিয়ে 10 থেকে 1 পর্যন্ত উলটা গুনালেন ) 1 এর পরে কি আর কোন সংখ্য আছে ? থাকলে বল, না বলতে পারলে যাও-মুড়ি খাও ।
2য় উত্তর ঃ- (মাটির মধ্যে গোল করে সীমারেখা আঁকলেন এবং তার মধ্য খানে একটা মোমবাতি জ্বালিয়ে ) আচ্ছা নাস্তিক ভাই ! বলতো এই সীমার ভিতরে কোথায় আলো নেই ? বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা !
3য় উত্তর ঃ- (নাস্তিকের গালে প্রচন্ড থাপপর খসিয়ে..., সে ব্যাথায় কাঁদছে ) আচ্ছা তুমি যে ব্যাথা পেয়েছো তা আমি কি ভাবে বুঝব ? তুমি কি তোমার ব্যাথাটা আমাকে খুলে দেখাতে পারবে ? নাস্তিক বলছে '' ব্যাথা কি ভাবে দেখাবো ? এটা অনুভব করতে হয় ।
অতঃপর আস্তিক ব্যাক্তিটি পকেটে কিছু মুড়ি নিয়ে খেতে খেতে বাড়ী চলল..........
( বিঃ দ্রঃ - শিরোনামটি আমার ওস্তাদ শোহেইল মতাহির চৌধুরীর ব্লগ থেকে চুরি করা । ওস্তাদজী দেখার আগেই গা ঢাকা দিচ্ছি । )
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৬ সকাল ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




