স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ । আমাদের জাতীয় জীবনে এ দিনটি খুব উজ্জল ভাবে বিরাজ করে । আমরা এদিনে নতুন চেতনা লাভ করি । আমাদের স্বাধীনতা দিবসে জড়িয়ে আছে লাখো শহীদের অমর স্মৃতি । আমরা তাদের প্রতি আন্তরিক শ্রদ্্বা জানাই ।
আমাদের জীবনে হাজার সমস্যার মেলা । এই মুহূর্তে যে সমস্যাটি ভয়াবহ রূপ নিয়েছে , সেটি হল -দুর্নীতি । দুর্নীতিগ্রসহ দেশ হিসেবে বাংলাদেশের নাম এসে যায় সবার আগে । খাদ্যে ভেজাল, জিনিসপত্রে ভেজাল তো আছেই । সে সাথে প্রায় সকল কাজেই চলে সীমাহীন দুর্নীতি । অফিসে দুর্নীতি, আদালতে দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি , দুর্নীতি চলে উচ্ছ পর্যায়ে, নিম্ন পর্যায়ে সকল ক্ষেত্রে ।
কোন জাতির জীবনে যদি দুর্নীতি প্রবেশ করে তখন সেখানে স্বার্থের লীলা চলে, তাতে জাতির উন্নতির পথ বন্ধ হয়ে যায় ।
তাই আমাদেরকে এখনই দুর্নীতি নামক এই দানবের বিরূদ্্বে প্রতিরোদ গড়ে তোলার শপথ নিতে হবে ।
এবং দেশকে উন্নত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে । তবেই স্বাধীনতা হবে অর্থবহ ও আনন্দময় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



