(1) ''কুরআনের সংগ্রহকারীরা কুরআনের কোন অংশ,বাক্য কিংবা শব্দ বাদ দিয়েছে কখনও শোনা যায়নি । আবার কুরআনে এমন কোন বাক্যেরও সন্ধান পাওয়া যায়না যা বাহির হতে কুরআনে প্রবেশ করেছে । যদি এমন হত তাহলে অবশ্যই হাদিছের কিতাবে উহার উল্লেখ থাকত, যা থেকে সামান্য বিষয়ও বাদ পড়েনি'' ।
---উইলিয়াম মসিউর ।
(2) ''নিঃসন্দেহে কুরআন আরবী ভাষার সর্বোত্তম এবং দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য গ্রনহ । কোন মানুষের পক্ষেই এ ধরনের একখানা অলৌকিক গনহ রচনা করা কিছুতেই সম্ভব নয় । কুরআন মৃতকে জীবিত করার চেয়েও শ্রেষ্ঠ মোজেযা । একজন অশিক্ষিত লোক কি করে এ ধরনের ত্রুটিমুক্ত ও নজীরবিহীন বাক্যবলী রচনা করতে পারে তা ভাবতে আশ্চর্য লাগে '' ।
---জর্জসেল ।
(3) ''কেবলমাত্র কুরআনই এমন একখানা গ্রনহ যাতে তেরশত বৎসরের ব্যবধানেও কোন পরিবর্তন ঘটেনি । ইহূদী ও খৃষ্টান ধর্মের এমন কোন নির্ভরযোগ্য গ্রনহ নেই আদৌ কোন দিক থেকে কুরআনের সমকক্ষ হতে পারে'' ।
---প্রসিদ্ধ খৃস্টান ঐতিহাসিক মিঃ বাডলে ।
(4) ''প্রাচীন আরবীতে অবতীর্ণ কুরআন শরীফ অত্যন্ত মনোরম ও আকর্ষণীয় । ইহার বাক্যবিন্যাস পদ্ধতি ও প্রকাশভংগী খুবই মনোমুগ্ধকর । কুরআনের ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলোতে যে বলিষ্ঠ ও শক্তিশালী যুক্তির অবতারনা করা হয়েছে তা খুবই চমৎকার । কুরআনের ভাবধারা অন্য ভাষায় যথাযথ প্রকাশ করা খুবই মুসকিল '' ।
---দি উইসডম অফ দি কুরআন--জনফার্স ।
(5) ''কুরআনের বিধানাবলী স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাংগ '' ।
---প্রিচিং অফ ইসলাম -আনলিড টয়েনবি ।
( চলবে )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




