আগামি 12 রবিউল আউয়াল সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুলি্লল আলামীন, নবীকুল শিরোমণি , প্রিয় নবী হজরত মোহাম্মদ ( সাঃ )-এর জন্ম ও মৃতুর্্যর পবিত্র স্মৃতিবাহী দিন ।
মহানবী ( সাঃ ) ছিলেন ন্যায়নিষ্ঠ, সৎ ও সত্যবাদী মহাপুরূষ । এক বর্ণাট্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন তিনি । মানবজাতির কল্যাণসাধনায় নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন । তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের সকলের মনে সহনশীলতা, সংযম, হৃদ্যতা, সম্প্রতি, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টিতে সহায়ক হোক ।
আমি সকল নবীপ্রিয় , মুসলিম ব্লগারদেরকে আহবান করব যে , আসুন এই পবিত্র মাসে অন্তত পক্ষে একটা লেখা নবীজির জীবনাদর্শ নিয়ে লিখি ।
আগামি কয়েকদিন '' ঈদে মিলাদুন্নবী নয় আনুগত্য ও অনুসরণ চাই ''এই শিরোনামে আমি ধারাবাহিক ভাবে মহানবী ( সাঃ ) ও তাঁর সাহাবাদের জীবনাদর্শনিয়ে বিভিন্ন লেখা পোষ্ট করে যাব । আশা করি আপনারা আমার সাথে থাকবেন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




