somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে মিলাদুন্নবী নয় অনুসরণ ও আনুগত্য চাই ঃ প্রচলিত মিলাদ মাহফিল ও নবীর ( সাঃ ) জন্মোৎসব পালন করা বিদআ'ত

০৫ ই এপ্রিল, ২০০৬ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কাল পোষ্ট করা আমার ঈদে মিলাদুন্নবী সংক্রান্ত লেখাটির উপর আপত্তি তুলেছে দীক্ষক দ্রাবীড় । তার জবাব অবশ্যই দিতে হবে । তবে কোনরূপ প্যাচাল না বাড়িয়ে সহজ সরল ভাবে আমার বক্তব্য তুলে ধরছি ।

রাসূলুল্লাহ ( সাঃ ) বা অন্য কারো জন্মোৎসব পালন করা, প্রচলিত মিলাদ-কিয়াম, মাজারে যেয়ে মোমবাতি জ্বালানো, ইত্যাদি ইসলামে নতুন উদ্ভাবন । রাসূলে পাক ( সাঃ ) কখনও এ কাজ করেননি । তাঁর নিজের বা তাঁর পূর্ববর্তী কোন নবী বা কোন সাহাবীদের জন্মদিন পালনের কোন নির্দেশও দেননি । রাসূল ( সাঃ ) এর মৃর্ত্যুর পর কোন সাহাবী কিংবা তাবেয়ীনদের মধ্যে কেউ এসব কাজ করেননি । অথচ সুন্নাহ সম্পর্কে তাহারা আমাদের চেয়ে অধিকতর জ্ঞান রাখতেন । এবং আল্লাহর রাসূল ও তাঁর শরীয়ত পালনকে সর্বাধিক ভালবাসতেন । যদি এসমস্ত কাজ এমনই সওয়াবের হতো তাহলে তাঁরা আমাদের আগেই করে দেখাতেন ।
নবী করিম (সাঃ ) বলছেন ঃ
''আমাদের এই ধর্মে যে কেউ নতুন কিছু উদ্ভাবন করবে তা প্রত্যাখ্যাত হবে '' । (বুখারী ও মুসলিম )

তিনি আরো বলছেন ঃ
''তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ পালন করবে । আর তা দৃঢ়তার সহিত ধারণ করবে । তবে সাবধান ! কখনও ধর্মে নব প্রবর্তিত কান বিষয় গ্রহন করবেনা । কেননা প্রত্যেক নব প্রবর্তিত বিষয়ই বিদআ'ত এবং প্রত্যেক বিদআ'তই পথ ভ্রষ্টতা '' ।

আল্লাহ তায়ালা বলছেন ঃ
''রাসূল ( সাঃ ) যা নিয়ে এসেছেন তা গ্রহন কর এবং যা কিছু নিষেদ করেছেন তা থেকে বিরত থাক'' । (সুরা হাশর-7)

রাসূল (সাঃ )এর উপর দুরূদ ও সালাম পাঠ করা নিঃসন্দেহে একটি ভাল আমল । এবং আল্লাহর নৈকট্য লাভের এক উত্তম পন্থা । তবে নবীজীর শিখিয়ে দেওয়া পন্থায় তা পাঠ করতে হবে । সব সময়ই দুরূদ পড়ার বৈধতা রয়েছে । বিশেষ করে নামাজের শেষে পড়ার জন্য তাগিদও দেওয়া হয়েছে । কিন্ত আমাদের উপমহাদেশের প্রচলিত নিয়মে পাঠ করা অবশ্যই বর্জনীয় ।
আমি আপনাদের বলব ঃ যে, মাগরীবের নামাজ 3-রাকআত । এখন কেউ যদি বেশী সওয়াবের উদ্দেশ্যে 4-5 রাকআত পড়েন তাহলে শুদ্ধ হবেনা ।
নামাজ পড়া সওয়াবের কাজ কিন্ত রাসূল ( সাঃ )এর শেখানো পদ্ধতি ছাড়া আদায় করলে সওয়াবের গন্ধই পাওয়া যাবেনা ।

12-ই রবিউল আউয়াল নবীজী ( সাঃ ) এর শূধু জন্ম তারিখই নয় বরং মৃতর্্যু তারিখও । তাহলে কোন যুক্তিতে এই দিনটিকে ঈদ হিসাবে পালন করব ?
তবে এই দিনে আমরা তাঁর ও তাঁর সাহাবীদের জীবনাদর্শ তথা সীরাত সম্পর্কে শিক্ষামূলক ভাবে আলোচনা করে উপকৃত হতে পারি । বিভিন্ন সভা সেমীনার করে তাঁর মহান আদর্শ সমাজে তুলে ধরতে পারি ।
এতে মানুষ নবীজীর ( সাঃ ) আদর্শে নিজেদের জীবন গড়তে উৎসাহিত হতে পারে ।
আরেকটি কথা স্মরণ রাখতে হবে যে, এধরনের মিলাদ মাহফিল অনুষ্ঠান কিংবা জন্মোৎসব পালন মাধ্যমে নবীজীর প্রতি ভালবাসা প্রতিফলিত হয়না । বরং তাঁর নির্দেশের অনুসরণ ও আনুগত্য এবং বিশ্বাস করার মাধ্যমেই প্রকৃত ভালবাসা নিহিত ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×