আমাদের প্রিয় মাতৃভূমি দীর্ঘদিন পরাধীনতা ও শোষণের যাঁতাকলে পিষ্ট হয়েছে । সেই গ্লানিকর অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য ভয়াবহ সংগ্রাম করে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক । উল্লেখ্য সেই স্বাধীনতা সংগ্রামের সময় আমাদেরই কিছু অবাঞ্চিত লোক রাজাকারের ভুমিকা পালন করে পাক হানাদার বাহিনীদের পূর্ণ মদদ দিয়ে জাতির ঘৃণার পাত্রে পরিণত হয়ে ছিল । তার পর নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের অবসানে এলো আমাদের প্রিয় স্বাধীনতা ।
স্বাধীনতার পর বঙবন্ধু শেখ মুজিবুররহমান সে সময়ের দেশ বিরোধী রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষনা করে ছিলেন । যার ফলে তারাও সাধারণ নাগরিকদের ন্যায় সব অধিকার ভোগ করার অধিকার অর্জন করেছে ।
বঙবন্ধু ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারতেন । মনে রাখতে হবে যে , অন্যায় অপরাধের জন্য শাস্তিদানের ব্যবস্থা থাকলেও শুধু শাস্তিদানের মধ্যে বিচারের স্বার্থকতা নির্ভর করেনা, বরং সহানুভূরি চোঁখে অপরাধীকে বিবেচনা করলে বিচারের প্রকৃত উদ্দেশ্য সফল হয় । পাপকে ঘৃণা করে পাপীর প্রতি দয়া দেখাতে হবে । দন্ডের লক্ষ্য হতে হবে মানুষের পাপবোধের প্রতি ঘৃণার সঞ্চার করা । দয়া দেখিয়ে যদি অপরাধীর বিবেক জাগানো যায় তবে সে ভাল মানুষ হয়ে উঠবে । এই জন্য তাদেরকে ক্ষমা করে বঙবন্ধু বড় মনের পরিচয়ই দিয়েছিলেন ।
এর পর প্রেসিডেন্ট জিয়াউররহমান বহূদলীয় গনতন্ত্রের প্রবর্তন করে সকলের সাথে তাদেরকেও সমাজ গঠনের ভুমিকা পালনের সুজোগও করে দিয়ে ছিলেন ।
কিন্তু স্বাধীনতা পঁয়ত্রিশ বছর পর আজ যখন মুক্তিযুদ্ধা ও রাজাকার বিতর্কের অবতারণা করা হয় তখন খুবই বিরক্তকর মনে হয় । 71-এর অপরাধীদের সাথে নিয়ে আওয়ামীলীগ আলোচনায় বসতে আপত্তি জানিয়েছে । কিন্তু তাঁরাই ক্ষমতায় যাওয়ার লোভে অতীতে জামাতের সাথে হাত মিলিয়ে ছিল । এখন সুর পালটিয়ে দেশপ্রেমের দোহাই দিচ্ছেন ।
71-এ রাজাকারেরা যে ক্ষতি করেছিল বরং তার চেয়েও বেশি ক্ষতি করছে আমাদের স্বার্থান্ধ ও দুনর্ীতিবাজ নেতারা । এটা জনগনের বুঝতে বাকি নেই ।
জামাত একটি গনতান্ত্রিক দল । এদেশের জনগনই ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছে । তাই জনগনের অধিকার নিশ্চিত করতে জামাতকে আলোচনায় রাখতে হবে । কি ভাবে ভবিষ্যৎ সুন্দর করে এক সুখি -সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায় সে চিন্তাই আমাদের করতে হবে । নব জীবনের পথে আমাদের দৃঢ় পদে এগিয়ে যেতে হবে ।
অতীত নয় ভবিষ্যৎই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৬ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



