somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের বড় বড় অমুসলিম মনীষিদের চোঁখে হজরত মোহাম্মদ ( সাঃ )

০৩ রা মে, ২০০৬ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বনবী হজরত মোহাম্মদ ( সাঃ ) মানবকুলের এক মহান আদর্শ । তাঁর পবিত্র চেহারা থেকে প্রতিভা ও মানবতার জ্যোতিস্ফুরিত হয়ে সকলকে মুগ্ধ করত । তাঁর কথা এমন মিষ্ট ও মধুর ছিল যে, কাফেররা পর্যন্ত মুগ্ধ হয়ে মন্তব্য করত, ''মুহাম্মদ ( সাঃ )-এর কথার মাঝে যাদু আছে'' ।

পৃথিবীতে যুগে যুগে মহামানব আসেন যাঁরা সাধারণ মানুষের কাছে আদর্শমানব । কিন্ত সব মহামানবই একশ্রেণীর মানুষের কাছে হন আদর্শ, কিন্ত অন্যশ্রেণীর মানুষের কাছে হন অগ্রহণযোগ্য । শুধুমাত্র একজন মহামানবই সব মানুষের, সব মনীষীদের সব ধর্মের লোকদের কাছে আদর্শ মহামানব হিসেবে স্বীকৃত -তিনি হচ্ছেন ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ ( সাঃ ) । তিনি যথাক্রমে-ধর্মগূরূ , রাস্ট্রনায়ক, সেনাপতি, ছাত্র-শিক্ষক, সুবিচারক, বিশ্বস্তব্যবসায়ী, নারীর মর্যাদা উন্নয়নে, সাদা-কালো ও ধনী-দরিদ্রের ব্যবধান নিরসনে, অতিথি আপ্যায়নে, মাতৃ ভক্তিতে , আদর্শ স্বামী হিসাবে, পিতা হিসাবে, শিশূদের খেলার সাথী হিসাবে তিনিই ছিলেন সারা বিশ্বের জন্য একমাত্র আদর্শ ব্যাক্তি ।

আল্লাহ তায়ালা বলছেন ঃ ''নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে মহত্তম আদর্শ ''।

স্বয়ং মহানবী ( সাঃ ) তাঁর সম্পর্কে বলছেন , ''উত্তম আদর্শের পরিপূর্ণতা দানের উদ্দেশ্যেই আমি প্রেরিত হয়েছি '' ।

তাঁর সম্মন্দে বিশ্বের বড় বড় অমুসলিম মনীষিরা পর্যন্ত মন্তব্য করে গেছেন ।

(1) ব্রিটিশ মনীষী 'জর্জ বার্নাডশ' বলেন, ''আমি বিশ্বাস করি, সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য এই শতাব্দী শেষ হওয়ার আগেই সংস্কারকৃত মুহাম্মদবাদ গ্রহণ করবে । সব সময়েই আমি মুহাম্মদ ( সাঃ )-এর ধর্ম ও তাঁর আশ্চর্য জীবনী শক্তি সম্পর্কে উচ্চ শ্রদ্ধাপোষণ করে এসেছি । যদি বিশ্বের বিভিন্ন ধর্ম, সমপ্রদায়, আদর্শ ও মতবাদ সম্পন্ন মানব জাতিকে ঐক্যবদ্ধ করে এক অধিনায়কের শাসনাধীনে আনা হত, তবে, মুহাম্মদ ( সাঃ ) ই সর্বাপেক্ষা সুযোগ্য নেতা হিসেবে তাদের শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারতেন ''।

(2) আমেরিকার প্রখ্যাত গবেষক ও পন্ডিত 'মাইকেল এইচ হার্ট' তাঁর রচিত গ্রন্থে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 100 মহামনীষীর নাম তালিকাভুক্ত করেছেন, লেখক তাঁর গ্রন্থে সর্বপ্রথম মুহাম্মদ (সাঃ )-এর নাম উল্লেখ করে বলেন, ''তিনিই হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব'' ।

(3) বিখ্যাত রূশ সাহিত্যিক 'লিও তলস্তয়' তাঁর এক প্রবন্ধে লিখেছেন 'মুহাম্মদ ( সাঃ )-এর কর্মসূচি ও কর্মপদ্ধতি ছিল মানুষের বুদ্ধি বিবেকের অতুলনীয় দৃষ্টান্ত । তাছাড়া জগৎবাসী বিশ্বাস করতে বাধ্য যে তাঁর আদর্শ শিক্ষা ও ধর্ম পদ্ধতি গুলো একান্তই বাস্তব '' ।

(4) সাহিত্যিক ও দার্শনিক 'এইচ.জি ওয়েলস' তাঁর গ্রন্থে লিখেছেন, ''উদারতা, মহানুভবতা ও বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের গূণাবলীতে ইসলাম পরিপূর্ণ। ইসলাম তার নিজস্ব উপসনাপদ্ধতির মাধ্যমে ধনী-দরিদ্র সবাইকে একই কাতারে সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেছিল । সমস্ত মহৎগূণের অধিকারী হওয়ার জন্যে মুহাম্মদ ( সাঃ ) সকল শ্রেণীর মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন '' ।

(5) দার্শনিক ও নোবেল বিজয়ী লেখক 'বাটর্্রান্ড রাসেল' এক প্রবন্ধে লিখেছিলেন, ''বিশ্বের ধর্ম সমূহের মধ্যে খ্রিস্ট ধর্ম কেবল অহেতুক মানুষকে শাস্তিদানের জন্য সদা প্রস্তত । আর বৌদ্ধ ধর্মে শাস্তি প্রদান সম্পর্কে কোন ধারণাই নেই । কিন্তু মুহাম্মদ ( সাঃ )-এর ধর্ম ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত । মুহাম্মদ ( সাঃ )-এর সময়ে ইহুদী ও খ্রিস্টানদের সাথে ন্যায় ভিত্তিক ও ভ্রাতৃসুলভ ব্যবহার করা হয়েছে । পরবতর্ীতে খেলাফতের যুগেও তাদের সাথে সৌহার্দ্যমূলক ব্যবহার করা হয়েছে ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৬ ভোর ৪:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×