somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় সাদিক ভাই ও সকল সতীর্থ ব্লগারদের কাছে খোলা চিঠি

০৮ ই মে, ২০০৬ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কোন বিষয়ে মতের ভিন্নতার পরিপ্রেক্ষিতে দুপক্ষের যুক্তি উপস্থাপনার মাধ্যমে মীমাংসায় উপনীত না হওয়ার কারণ হল- বোঝার অভাব, দৃষ্টির সংকীর্ণতা, জ্ঞানের সীমাবদ্ধতা এবং উপলব্ধি বা বিশ্বাসের দুর্বলতা । সেজন্য যুগ যুগ ধরে মতবাদের বিভিন্নতা এবং চিন্তাধারার পার্থক্য বিরাজমান ।
সব মানুষ আদম সন্তান হলেও মানুষ নানা ভাবে বিভক্ত ।
আমি একজন মুসলমান । মুসলমান হওয়ার কারণে আমি স্রষ্টার স্বরূপ, মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পরিণাম জানতে পেরেছি । দ্্বীন ইসলামে বিশ্ব মানবতার সঠিক ও সুন্দর ব্যাখ্যা ও বর্ণনা দেওয়া আছে । ইতিহাস সাক্ষী আদম ( আঃ )- এর পৃথিবীতে আসার পর একমাত্র শেষ নবীর ( সঃ ) মদীনায় ইসলামিক রাষ্ট্র কায়েম থেকে চার খলিফার শাসনকাল পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফপূর্ণ সমাজ কায়েম ছিল । আমার কাছে বিশ্ব মানবতার মাপকাঠি ওটাই । আল্লাহ তায়ালা কোরআনে সত্য মিথ্যা এবং সুন্দর অসুন্দরের ফয়সালা করে দিয়েছেন । কাজেই আমি কোরআন থেকে সত্য ও সুন্দর বাক্যগুলো শিখছি এবং এই মাপকাঠিতেই আমার জীবন পরিচালনা করতে চাই ।
তাছাড়া আমি মনে করি, অর্থহীন, অপ্রয়োজনীয়, মিথ্যা ও কুৎসিত কথা বলে সময় নষ্ট করার কোন মানে হয়না ।
জীবন খুবই দ্রুত বয়ে যায় এবং অতি দীর্ঘও নয় । কথা কম কাজ বেশি ।
আমি কোরআন শিক্ষার ফলে আরো যা উপলব্ধি করতে পারছি, তা হল - যে অন্যের ব্যথায় সমব্যথি হতে জানেনা, মানুষের হৃদয়ের দুর্দিনে আরেকটা মানুষ তাঁকে হৃদয় দিয়ে চিনলোনা, তার প্রয়োজন আমার কাছে নেই ।
যারা মানুষকে ভালোবাসার বদলে চোঁখে শ্রাবণের বারিধারা উপহার দেয়, আশার বিনিময়ে হৃদয়ের পটে নিরাশা বিলিয়ে দেয়, যে মাঝ দরিয়ায় নিয়ে গভীরে ফেলে দিতে একটুও সংকোচবোধ করেনা । সে তো বিশ্বাসঘাতক- মানুষ ধ্বংসকারী এইডস রোগের ভাইরাস ।
আমরা মানুষেরা যদি ব্যথা-বেদনা, যন্ত্রনা আর কষ্টের পরিবর্তে মানুষকে একটু স্নেহ, ভালোবাসা আর সমবেদনা জানাতাম, সবাই যদি বিবেকের লাগাম টেনে মনের ঘোড়াকে সামলে রাখতে পারতাম তাহলে এই পৃথিবীটা স্বর্গে পরিণত হত । আমরা মানুষ নামের জানোয়ারগুলো অন্তত সুখে থাকতাম ।
মানুষের মুখের কোন কোন কথা এতই পীড়া এবং বেদনাদায়ক যে, ধনুকের চাইতে বাঁকা ও তীরের চাইতেও মারাত্মক ।

শ্রদ্ধেয় বড় ভাই সাদিক মোহাম্মদ আলম সহ আমার সকল সতীর্থ ব্লগারদের দৃষ্টি আকর্ষন করে বলছি ঃ যে, খুবই সাদামাটা জীবনের অধিকারী এক যুবক আমি । আর হৃদয়টাও কাচের মত স্বচ্ছ । আমি সহজেই আবেগপ্রবণ হয়ে উঠি , এটাই মনে হয় আমার সবচেয়ে বেশি দুর্বলতা ।
ইচ্ছায় অনিচ্ছায় কারো মনে যদি আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন ।
আমি আন্তরিকভাবে আপনাদের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×