somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন সিলেট টু জগন্নাথ পুর এবং বলুন, ''বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর''।

২১ শে মে, ২০০৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র লীলাভূমি হল আমাদের পরম প্রিয় মাতৃভূমি বাংলাদেশ । সবার রক্তকণিকায় এদেশের ভালবাসার প্রেরণা যোগায়, চোঁখে দিয়ে যায় মনোমুগ্ধকর রূপমাধুরীর মায়াময় পরশ । তাই কবির সাথে কন্ঠ মিলিয়ে উচ্চারণ করুন ঃ
''বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর''।

সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার দেশের সৌন্দর্যময় রূপটি আরো কাছ থেকে দেখতে চান ?
তাহলে ঘুরে আসুননা হজরত শাহ জালালের স্মৃতিবিজরিত সিলেট ।
বিচিত্র সৌন্দর্যের সমারোহে সমৃদ্ধ হয়েছে সিলেটের প্রকৃতি । প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র হিসেবে সহজেই তা সকলকে বিমুগ্ধ করতে পারে !
পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে চলার সময় দুপাশের নয়ন মুগ্ধকর দৃশ্য কখনও ভুলতে পারবেন না ।
পাহাড়,বনানী,মাধবকুন্ডের জলপ্রপাত,জাফলং আর চা বাগানের বাইরের সিলেট তার আসল পরিচয় নিয়ে ছড়িয়ে আছে বিশাল সমতল ভূমিতে ।
অসংখ্য নদী-উপনদী, খাল বিল হাওর এখানে বৈচিত্র এনেছে ।
সিলেটে আসবেন আর আমার জন্মভূমি সুনাম গঞ্জের জগন্নাথ পুরে ওয়েলকাম করবনা-তা কি হয় ?
মরহূম আব্দুসসমাদ আজাদ, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌঃ সহ প্রমুখ বড় বড় মানুষ এখানেই জম্ম গ্রহন করেছেন ।
বাইরের অঞ্চলের মানুষের কাছে এই এলাকাটি দ্্বিতীয় লন্ডন হিসাবে পরিচিত । কারণ, বৃহত্তর সিলেটের লন্ডন প্রবাসীদের মধ্যে জগন্নাথ পুরের লোকই বেশি ।
আরেকটি মজার তথ্য হল যে, সরকারী চাকুরী জীবি এবং পুলিশের লোকেরা এই চাকরী পেতে উপর মহলে বড় অংকের ঘুষও প্রদান করে থাকেন ।

হিন্দু রাজা জগন্নাথের নামানুসারে জগন্নাথ পুর নামকরণ করা হয়েছে ।
নানা ঋতুর নানা রং এখানকার মানুষের মন আর প্রকৃতিকে নতুন সাজে সাজায় । ছয় ঋতুর লীলার মাঝে বৈশিষ্টে ও বৈচিত্রে এখানকার বর্ষাকাল সবচেয়ে বেশি আকর্ষণীয় । গর্জনে আর প্রবল বৃষ্টিপাতে চারদিক মুখরিত করে আসে বর্ষা । বর্ষায় ভরে যায় খাল-বিল নদী-নালা হাওর । চারদিকে সীমাহীন জলরাশির থৈ থৈ খেলা ।
নদীর দুকূল ছাপিয়ে চলে জলের প্রবল ধারা । ছলছল শব্দে এগিয়ে চলে নদী, কোথাও পাড় ভাঙে, কোথাও প্লাবনের সমারোহ । নিম্নের সমতল গ্রামগুলি সোনার জলে ভাসতে থাকে, ছোট বড় নৌকাগুলি ধবল পাখা মেলে ছুটে চলে আপন আপন গন্তব্যে ।
আকাশে মেঘের ঘনঘটা, মাঠ-ঘাট জলে পরিপূর্ণ, গাছে গাছে সবুজ পাতা আর নানা ফুলের সমাবেশ, পাখ-পাখালির কলকাকলি-সব মিলিয়ে প্রকৃতি এক অফুরন্ত সৌন্দর্যের উৎস হয়ে এখানকার মানুষের মনে আনন্দের জোয়ার নিয়ে আসে ।
বর্ষার আবেগ চঞ্চল সৌন্দর্যে বিমুগ্ধ মন হয়ে উঠে কল্পনামুখর । হাওরের ঢেউয়ের তালে তালে মাঝি মাল্লার কন্ঠে অনুরণিত হয়ে উঠে মন মাতানো ভাটিয়ালী গান । ''ভ্রমর কইও গিয়া...শ্রী কৃষ্ণের প্রেমের অনলে অঙ যায় জ্বলিয়া........''-এই গানটি কে না শুনেছে ? আপনি কি জানেন ? এই কালজয়ী গানের জনক 'রাধা রমণ' জগন্নাথ পুরেরই সন্তান ?
জগন্নাথ পুর যখন এসেই গেছেন তাই কষ্ট করে আরেকটু এগিয়ে যাননা দিরাই-এর দিকে । সেখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িটি দেখে যাবেন না ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×