somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“অজানা যাত্রায় নীড়ের পথিক”

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিবনের প্রথম লঞ্চ ভ্রমণ শুরু হয় হয় করে হচ্ছেনা, বিকাল ৩টায় এসে বসে রইলাম-একটু বিলম্ব হচ্ছে । প্রথমে ভেবেছিলাম ৪-৫ ঘন্টা লাগবে গন্তব্যে যেতে, কিন্তু এখন জানতে পারলাম
সন্ধায় রউয়ানা হলে পরদিন ভোরবেলা পৌছাবো, শুনেইতো অস্থির লাগছে-কারণ রাতে এতক্ষণ ভ্রমণ করা বিরক্তিকর একটা বেপার-চারপাশে অন্ধকারে কিছুই দেখা’যাবেনা ।
অবশেষে লঞ্চ ছারল- এখন বাজে সন্ধ্যা ৬.৩০মি. ।
ধিরে ধিরে লঞ্চের গতি বারছে... আর আগে বলা ‘বিরক্তিকর’ শব্দটা বাদ দিতে মন চাইছে ।
লঞ্চ ভ্রমণ এতটা বিরক্তিকর লাগছেনা... যদিও এখন মাত্র শুরু, সময় গড়ালে হয়ত ‘বিরক্তিকর’ শব্দটা আবার উচ্চারণ করতেও পারি ।
লঞ্চ আর একটা টারমিনালে থামল, আরও যাত্রি উঠাবে-আবার রউয়ানা হল আমার বাহন ।
কি বেপার......
আমার বাহনটা এখন ধিরে চলছে কেন ।
কেন ধিরে চলছে তা জানার ইচ্ছা থাকলেও, ইচ্ছাটা আপাদত বাদ দিচ্ছি_কারণ আমাদের কেবিনের সামনে বারান্দায় সিটে বসে আছি, উঠলেই আর সিট ফেরত পাবোনা...বেদখল হয়ে যাবে । তাই থাক- নিজের ইচ্ছা ভিতরে নিয়ে বসে রইলাম ।
মরার লঞ্চ... কচ্ছপের গতিতে যাচ্ছে কেন ?! কিছুক্ষণ আগেতো ভালই ছুটছিল ।

ঘুম পাচ্ছে... লঞ্চে রাত ৯টা মনে হচ্ছে রাত অনেক হয়ে গেছে
ঘুমালে ভালই হবে, চোখ দুখানি একটু বন্ধ করেই নিই ।
এখন রাত ৩টা_ হঠাৎ জাগলাম, মাঝরাতে ভাইয়া আমার গায়ে চাদর দিয়ে গেলেন-টের পাইনি ।
চারপাশে তাকিয়ে দেখি কিছুই দেখা যাচ্ছেনা, মাঝে মাঝে লঞ্চের ডেক থেকে লাইট জালাইলে নদীর পাশে দুই’ধার একটু বুঝা যায়, এক’ধারের পাশ দিয়ে লঞ্চ ধিরে ধিরে চলছে ।
আঁকা বাঁকা নদী, নদীর প্রতিটা বাঁকে লাল বাতির সংকেত দেওয়া আছে-যেন লঞ্চ এর বাঁক কাটতে অসুবিধা না’হয় । লঞ্চের ডেক’এ শুয়ে আছি- কারণ হল কেবিনে ২জন ঘুমানোর আনুমতি আছে । চার পাশে যারা শুয়ে আছে- তারা প্রতি মুহুর্তে কেওনা কেও জাগছে, আর আমার মতই বসে আছে । সব স্তব্ধ হয়ে আছে তা আর বলার অপেক্ষা রাখেনা, রাতের পরিচয় সবাই জানেন । রাত যাচ্ছে লঞ্চ ধিরে ধিরে আগাচ্ছে, রাত ৪টা বাজে লঞ্চ মনে হয় একটা টার্মিনালে থামবে, জায়গাটার নাম ‘বগা টার্মিনাল’- যাত্রী নামানো হচ্ছে, পাশে দেখি ফেরিঘাট আছে নদী পারাবার । এইখান থেকে আমার গন্তব্যের দূরত্ব প্রায় ১ঘন্টা,
বসে রইলাম- আর ঘুমানো যাবেনা, লঞ্চ আবার থামলে নামতে হবে ।

এখানে নদীর অন্য পাশেও যাত্রী নামানো হল, যাত্রী নামাতে নামাতে ৪০মিনিট সময় পেরিয়ে গেছে । লঞ্চ আবার চলতে শুরু করল, ধিরে ধিরে চলছে । আর একটু ঝিমিয়ে নিই, আবার শুয়ে পরলাম- ঘুমিয়ে গেলেও সমস্যা নেই, গন্তব্যের কাছে এলেই লঞ্চের ডেকের ছোট ছোট বাতি গুলো জালিয়ে দিবে এবং জানিয়ে দিবে । তাই ঝিমাতে দোষ কি ?
ঘুম আসে’তো আসছে’না । সময় কেটে যাচ্ছে- হঠাৎ লঞ্চের ডেকের বাতি গুলো জ্বলে উঠল, মনে হচ্ছে এসে পরেছি- অনেক প্রতিক্ষা আর দীর্ঘ ভ্রমণের অবসান হতে যাচ্ছে ।
বিছানা গুছিয়ে নিচ্ছি, কিন্তু এখন শুধু লঞ্চের যাত্রা শেষ হল- আরো ছোট ছোট ভ্রমণ বাকি রইল। সামনের সময়টাতে রিকশায় উঠতে হবে তারপর নৌকা দিয়ে কিছু সময় পাড়ি দিতে হবে এবং তারপর বাসায় পৌছাব ।
লঞ্চ থেকে নামলাম রিকশায় উঠবো, রিকশাওয়ালারা কিভাবে কথা বলে-বুঝিনা,
যাক সে কথা- বুঝি আর না’বুঝি, ভাড়া যতই হোক আমি কোথায় যাব তা বুঝলেই হল ।

রিকশা থেকে নামলাম আর ভাগ্য ভালো নৌকা পেয়ে গেলাম, নৌকায় উঠলাম ভাড়া ২টাকা, আমার এলাকার ভাষায় বলি ‘গুদারা পারাপার’ ।
নৌকা পাড়ে ভিড়ার আগেই দুলাভাই সবার পরিচয় দিচ্ছেন- যারা আমাদের এগিয়ে নিয়ে যেতে দাড়িয়ে আছেন । নৌকা থেকে নামার সময় তারা খুব আগ্রহ নিয়ে আমাদের হাত থেকে ব্যাগ নিচ্ছেন, ব্যাগ এর সংখ্যা এতই বেশি যে-আমাকে তারপরেও ২টা ব্যাগ বহন করতে হচ্ছে ।
ভেবেছিলাম কাছেই হয়তো বাসা কিন্তু একটু একটূ করে প্রায় ৩মাইল পদ-যাত্রার পর বাসায় পৌছলাম । দীর্ঘদিন পর এতটা ভ্রমণ আর পরিশ্রম হল, ক্লান্তিতে মনে হচ্ছে মেঝেতে শুয়ে পরি।
এখানে বিদ্যুত নেই, সৌরশক্তির কল্যাণে সুধু বাল্ব জ্বলে-ফ্যান নেই । যত জলদি পারি পুকুরে গোসল করতে গেলাম, গোসল শেষে সেই’যে সকাল ৭টায় ঘুম দিলাম জাগলাম দুপুর ১টায় ।
হা...হা... এতক্ষণ কেও দিনের বেলা ঘুমায় না, আধো ঘুম-আধো জাগা অবস্থায় শুয়ে ছিলাম।
দুপুরের খাবার খেয়ে আবার ঘুমাইলাম । ঘুম আর ঘুম দিয়ে দিনটা পেরিয়ে গেল ।
রাত ৯টা বাজে মনে হচ্ছে যেন রাত ১২টা বেজে গেছে । রাতের পেট’পূজা শেষে ঘুমাতে গেলাম, রুমে গিয়ে আমার যেন গরম না লাগে তাই চরম এক ব্যাবস্থা করা হয়েছে, এইরকম ব্যাবস্থা দেখে ভেতরে একটু একটূ ভয় শুরু হয়ে গেল ।
to be continue.....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×