গাঁও-গেরামে, অজ পাড়াগাঁয়ে, মফস্বলে
বিস্তার লাভ করেছে রাজনীতি।
পাড়ার টং ঘরের চায়ের দোকানদার
আজ মস্তো আলোচক।
বিবিসি তাকে রাজনীতির খুঁটিনাটি
বিশ্লেষণের জন্য প্রায়ই স্টুডিওতে ডেকে নেয়।
গাঁয়ের ছেলেরা পাঠশালায় যারা গেছে তারা ঘরে ফিরে
পোস্টার লিখে, মিছিলের মহড়া করে- জয় হোক গণতন্ত্রের।
মুটে-মজুর ঝুঁটিমোরগের মতো কণ্ঠ উঁচিয়ে
শ্লোগান দেয়- মার্কসবাদ, লেলিনবাদ।
কিশোরেরা আকাশে ফানুস উড়িয়ে দাপট দেখায় আধুনিক তারকা যুদ্ধের।
পোস্টার-মিছিল-শ্লোগান-আলোচনা-বিশ্লেষণে উত্তপ্ত প্রান্তিক
জনপদ।
তাদের অনুমান, ব্রেক্সিট ভেঙে দেবে ইইউ।
ট্রাম্পের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ
এবং বোকা হারেম ভেবে শরণার্থী শিবিরে
নাইজেরিয়ান সামরিক বাহিনীর হামলার দায় কোনো কালেও
নেবে না রেডক্রস অথবা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন।
তাদের হাতে হাতে শোভা পায় বিশ্বের অনাগত রাষ্ট্র ও সরকার
প্রধানের নাম।
গাঁও গেরাম আর গাঁও গেরাম নেই
সেটা হয়েছে আজ রাজনীতির আঁতুড় ঘর।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



