somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারন এক বাংলা সিনেমা পলাতক

১১ ই জুন, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবির নামঃ পলাতক, জেনরঃ কমেডি ড্রামা

পলাতক প্রথম দেখি সম্ভবত ২০০৩ এ। তখন আমি শাবিতে পড়ি। আমাদের নিয়ম ছিল কেউ একজন সিডি আনলেই মেসের সবাই মিলে একসাথে দেখতাম। তো সবাই মিলে পলাতক দেখছি। opening credit আসতেই আমি টেনে দিলাম। এক বড়ভাই ধমক দিয়ে বললেন, দাদা, এই সিনেমাটা অন্তত পুরাটা দেখেন, এর প্রতি বিন্দুতেই রস। ঠিক তাই, পলাতক এমনই এক অসাধারন ছবি যার প্রতিটা মুহূর্তই উপভোগ্য। পুরো ছবিটাই যেন রসের একটা আধার। এই রস সংস্কৃতির রস যা আপনার মনকে তৃপ্তি দেয়। সেই সময় আমরা সুনীল, শীর্ষেন্দু আর সঞ্জীবে বুঁদ হয়ে থাকতাম। পলাতক দেখার পর মনে হল জহির রায়হান,সত্যজিত্‌ রায়, মৃণাল সেন ছাড়াও আরও অনেকেই আছেন যারা সেলুলয়েডের পাতায় সাহিত্য রচনা করতে পারেন। হ্যাটস অফ টু যাত্রিক দল (তরুণ মজুমদার, শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়)।

পলাতক ছবির কাহিনি ভবগুরে বসন্তকুমারকে নিয়ে যে নিজেকে জমিদার আংটি চাটুজ্জের ভাই বলেই পরিচয় দেয় (ছবিটি মনোজ বসুর গল্প 'আংটি চাটুজ্জের ভাই' অবলম্বনে তৈরি)। ছবির শুরুতেই দেখি বিশ্ব (বখাটে) ভবগুরে বসন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে তার ব্যান্ডেজ বাধানো ঘা (বসন্তের মতে এটা তার পোষা ঘা)। এই ঘা তৈরিতে লেগেছে ১০পয়সার আলতা আর ১০ পয়সার ব্যান্ডেজ। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে।

ছবির গানগুলি যেমন অসাধারন, তেমনি অসাধারন অনুপকুমারের (বসন্ত) অভিনয়। গানে গল্পে অভিনয়ে জমজমাট পলাতক। বসন্ত যেখানেই গেছে মায়ার বাঁধনে জড়িয়েছে সবাইকে কিন্তু নিজে কোন বাঁধনে ধরা দেয় না ( এ যেন মাসুদ রানার চরিত্র- টানে সবাইকে কিন্তু...)। ছবির শেষ দৃশ্য আরো অপার্থিব, নামকরনের নির্মম স্বার্থকতা। জ্যোস্নার আলোয় জলের বুকে ভাসতে ভাসতে চিরতরে পালিয়ে যায় এক পলাতকা। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জীবনের উল্লাসের পাশে পাশে লোকান্তরের কথাও।

ছবিটা youtube এ palatak লিখে সার্চ দিলে পাবেন। দেখতে পারেন এই সাইটেও
click this

আই এম ডি বি রেটিং দেখতে ক্লিক করুন

নিচে ছবির শুরুর কিছু অংশঃ

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×