somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসর ত্যাগ করেছেন এল বারাদেই

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ত্যাগ করে অস্ট্রিয়ার উদ্দেশে বিমানে চড়েছেন অস্থিতিশীল মিসরের অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য পদত্যাগী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদেই। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ভিয়েনার উদ্দেশে কায়রো বিমানবন্দর ছেড়েছেন এল বারাদেই। দেশের এই চরম সংকটময় মুহূর্তে কেন তিনি দেশত্যাগ করলেন, এ ব্যাপারে কিছু জানায়নি দেশটির সরকারি সংবাদ মাধ্যমগুলো।
তবে ব্রাদারহুড নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোতে এল বারাদেইর এই দেশত্যাগ নিয়ে গুঞ্জন চলছে। ব্যাপক সহিংসতায় পাল্টা সেনা অভ্যুত্থানের আশঙ্কা, সরকারের মধ্যে ব্যাপক মতানৈক্য এবং পরিস্থিতি আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় সেনাবাহিনীর পক্ষে পশ্চিমা সমর্থন আদায়ের লক্ষ্যে তার এই কৌশলী ইউরোপ সফর বলে মনে করছে ব্রাদারহুড সমর্থিত সংবাদ মাধ্যমগুলো। এর আগে অবশ্য বুধবারের সহিংসতায় প্রায় সাতশ’ ব্রাদারহুড কর্মী নিহত হওয়ার ঘটনার পর ‘এক ফোঁটা রক্তপাতেরও দায়ভার কাঁধে না নেয়ার’ কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন কট্টর মুরসিবিরোধী সাবেক এই আমলা। তার এই পদত্যাগও ছিল অবাক করা ব্যাপার। কারণ, সেনা অভ্যুত্থানে মুরসির ক্ষমতাচ্যুতিকে প্রথম স্বাগত জানিয়েছিলেন আণবিক শক্তি কমিশনের সাবেক এই প্রধানই।
এদিকে, মিসরের সেনানিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দফায় দফায় সহিংসতায় প্রায় নয়শ’ মানুষের প্রাণহানির পর করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ। এছাড়া ব্রাদারহুডের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সংলাপে না বসে তাদের নিষিদ্ধ করার পরিকল্পনায় সরকার এগোচ্ছে বলে প্রধানমন্ত্রী হাজেম এল বেবলায়ির বক্তব্য থেকে স্পষ্ট বোঝা গেছে।
পর্যবেক্ষকরা বলছেন, দু’পক্ষের অনড় অবস্থান এবং ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পরিকল্পনা মিসরের জন্য চরম আত্মঘাতী পদক্ষেপ হবে।
এজন্য যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ দু’পক্ষকে সহনশীলতা প্রদর্শন ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×