somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলকরদের অত্যাচারের কাহিনী ভোলেনি ঝিনাইদহের মানুষ

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
শত শত বছরের শোষকগোষ্ঠী ইংরেজদের পতন ঘটেছে বহু আগেই। তবে তাদের শোষণের নানা স্মৃতি চিহ্ন, অবশিষ্ট আজও বহন করে চলছে এদেশের বিভিন্ন এলাকা। এসব এলাকার মধ্যে ঝিনাইদহ অঞ্চল অন্যতম। সেই নীলকরদের অত্যাচারের কাহিনী আজও ভোলেনি মানুষ। অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহের মাটি চাষাবাদ তথা নীলচাষের জন্য তত্কালীন সর্বাধিক উপযুক্ত ছিল। ফলে এখানে প্রত্যক্ষভাবে আগমন ঘটে ইংরেজদের। বিভিন্ন স্থানে গড়ে তোলে নীলকুঠি। আর আজও সেই নীল চাষের স্বাক্ষ্য বহন করছে বরা এনায়েতপুর, নগরবাথান, মধুপুর, ঝিনাইদহ, হাজরাতলা, কলোমনখালী, কালীগঞ্জ, শিকারপুর, শৈলকূপার বিজুলিয়া, হরিণাকুণ্ডুর জোড়াদহ, ধুলিয়া, ধাইনা, সোনাতনপুর, মহেশপুরের নদী তীরবর্তী এলাকা ও কোটচাঁদপুরের বিভিন্ন জায়গা। এসব এলাকায় রয়েছে নীলচাষের সাঁওতাল সল্ফপ্রদায়সহ আদিবাসী। সেসব শ্রমিকগোষ্ঠী ও কুঠির ধবংসাবশেষ।
নীল চাষে ইংরেজ নীলকর সাহেবদের মধ্যে যাদের নাম জানা যায় তাদের মধ্যে মধুপুরের নীল কুঠির কুঠিয়াল টিসিটুইডি, কোটচাঁদপুরের নীল কুঠিয়াল সিনোলব ম্যাকলিউড, ডাল্বল, ব্রিজবেন, নিউ হাউজ সাহেবদের নাম উল্লেখযোগ্য। নীল চাষের সুবিধার্থে ইংরেজরা এ অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ঘটায়। কলকাতা থেকে ট্রেনে চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ সড়ক উন্নতি ও পাকাকরণ করা হয়। নীলকর সাহেবরা বেশিরভাগ সময় এ অঞ্চলে ঘোড়ায় যাতায়াত ও চলাফেরা করত।
ব্যাপক কষ্টদায়ক ও নির্যাতনমূলক নীলচাষ করতে কৃষকরা একপর্যায়ে অনাগ্রহ প্রকাশ করে। ১৮৬০ সালের দিকে এ অঞ্চলে নীলচাষের বিরুদ্ধে নির্যাতিত কৃষকরা বিদ্রোহ করে। লঞ্চযোগে সফরের সময় হাজার হাজার কৃষক ইংরেজ ছোট লাট গ্রান্ট সাহেবকে কুমার ও কালী নদীতে ঘেরাও করে এবং নীলচাষ বন্ধের প্রতিশ্রুতি আদায় করে। সরকার ১৮৬০ সালেই নীল কমিশন গঠন করতে বাধ্য হয়। কিন্তু কয়েকবছর যেতে না যেতেই নীলকর সাহেবেরা নির্যাতনমূলক চাষ আবারও শুরু করে। ১৮৮৯ সালে শৈলকূপা উপজেলার বিজুলিয়া নীলকুঠির আশপাশের ৪৮টি গ্রামের কৃষক একত্রিত হয়ে নীলচাষ বন্ধ করে দেয় এবং নীলকুঠি আক্রমণ করে। এ সময় বিজুলিয়া কুঠির অধ্যক্ষ ছিলেন ডাল্বল সাহেব।
নীলচাষের জন্য নীলকর সাহেবেরা এ অঞ্চলে অনেকগুলো যৌথ ব্যবসা প্রতিষ্ঠান স্ট্থাপন করেছিল। এসব প্রতিষ্ঠানকে বলা হতো কনসার্ন। হাজরাপুর বা পোড়াহাটি কনসার্নের অধীনস্থ ১৪ টি নীলকুঠির অধিকারে জমির পরিমাণ ছিল ১৬ হাজার বিঘা। আর হরিণাকুণ্ডুর জোড়াদহ কনসার্নের অধীনস্থ ৮টি কুঠির অধিকারভুক্ত ভূমির পরিমাণ ছিল ৯ হাজার ৪০০ বিঘা। জোড়াদহ কুঠির ম্যানেজার ছিলে ম্যাকুলোয়ার।
ন্যায্য মহৃল্য না দেয়া ও বাধ্যতামূলক নীলচাষ করানোর প্রতিবাদে এ অঞ্চলে বিভিন্ন সময় নীল চাষ করতে স্থানীয় লোকজন অনাগ্রহ প্রকল্প ও বিদ্রোহ করতে থাকলে চতুর নীলকররা আদিবাসীসহ ভারতের বিহার প্রদেশের ছোট নাগপুর ও বিভিন্ন স্থানের সাঁওতাল সম্প্রদায়ভুক্ত অধিবাসীদের এনে শ্রমিক হিসেবে বিভিন্ন নীলকুঠিতে নিয়ে আসে। এরা বুনো ও বাগদী শ্রেণীভুক্ত। যেখানে নীল কুঠি ছিল সেখানেই এই বুনো ও বাগদীদের বসতি এখনো লক্ষ্য করা যায়। নগর বাথান, শৈলকূপার বিজুলিয়া, চাকলা, ছালাভরাসহ অন্যান্য কুঠি এলাকাতে এই সম্প্রদায় তখন হতে বসবাস করে আসছে।
বুনোরা দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করলেও এদের আচার-আচরণ, হালচাল, সামাজিক কর্মপদ্ধতি, উচ্চারণ ভঙ্গি ও জীবণযাত্রার বৈশিষ্ট্য প্রমাণ করে এরা স্থানীয় নয়। এদের মধ্যে এক শ্রেণী মাছ ধরে জীবিকা-নির্বাহ করে অপর শ্রেণী গাছ কাটা, মাটি কাটা ও শ্রমিকের কাজ করে। কঠিন ও পরিশ্রমী কাজ করতে এরা শারীরিকভাবে অসুবিধা বোধ করে না। এদের অনেকেই সাপ নিয়ে জাপান খেলা করে। মেয়ে পুরুষ উভয়েই সমান ভাবে কাজ করতে পারে। একটি অংশ সর্দার হিসাবে পরিচিত। বাদুর, দুড়ো, কাছিম, এদের প্রিয় খাদ্য।
বাঙালি হিন্দুদের মতো আচার-আচরণ করলেও সামাজিক ও কর্মপদ্ধতির দিক থেকে হিন্দুর সঙ্গে এদের বেশ পার্থক্য রয়েছে। খাটো খোট্টা চেহারার বুনোরা সহজে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না এবং হলেও সহজে ডাক্তারের কাছে যায় না। ঝাড় ফাঁক, গাছের ডাল, বাকল ও শিকড় দিয়ে দেশীয় পদ্ধতি নানা অবহেলা আর বঞ্চনার শিকারে আজ বিলুপ্তির পথে। এরা কালের স্বাক্ষী হয়ে আছে ইংরেজদের সেই নীলচাষ আর নীলকুঠির সঙ্গে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×