ভালবাসা তোমাকে পেতে চাই
কল্পনার অগণিত সিড়ি বেয়ে,
বাস্তবের সীমানায়।
ভালবাসা তোমাকে পেতে চাই
ঘাসফুলের সীমানা পেরিয়ে
দিগন্তের শেষ সীমায়।
তন্দ্রাচ্ছন্ন চোখের বিভোর স্বপ্ন এবং
নতুন ভোরের মাঝামাঝি
যেখানেই তুমি থাক,
তোমাকে আমার চাই।
গোলাপের কোমল ভাজে প্রজাপতির অলস বিচরণ,
রূপের স্নিগ্ধতা শেষে ক্লান্ত বিকেল,
নদীর চিরন্তন প্রবাহে বিরহের গীতিকবিতা,
নির্মল সরস প্রকৃতির নুইয়ে পড়া নিরবতা,
বালিকা তোমারি অপেক্ষায়
এই বির্বণ রং।
যেখানেই তুমি থাক,
তোমাকে আমার চাই।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বালিকার বর্ণহীন চোখের হালকা ইঙ্গিত বুঝিনাই বলিয়াই আজকে অপেক্ষার প্রহর আকাশ ছুয়েছে। অপরিপক্ব মস্তিস্কের বিবেকহীনতায় অস্পষ্ট রোমাঞ্চের জন্য হাহাকার.......!!
মনে একটা ক্ষীন আশা ছিল তাকে অন্য কোথাও রেখেছি। হয়তোবা ফিরে পাব। কিন্তুু পাওয়া গেল না। গতকাল ম্যানিব্যাগের সাথে তাহার একটা মহামূল্যবান ছবিও হারিয়ে ফেলেছি। নতুন করে আর একটা ছবি তোলার সুযোগ নাই বলে কষ্টটা অন্যরকম একটা মাএা পেয়েছে। সামান্য একটা ছবি হারিয়ে গেছে বলে বিশ্বব্রাহ্মন্ডের কোথাও হয়ত বড় কোনো গোলমাল ঘটবে না, তবে এই ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র অন্তরে যা ঘটছে তা একমাএ সেই বলতে পারবে কিংবা জগদীশ্বর।
চোখের সামনে লেন্সের বেড়াজাল বলেই হয়ত শব্দ ভান্ডারের বেলায় আমি খুবই কিপটে।
অসংগতি বা কোনরুপ সমাজিক নয় এমন কার্যকলাপ চোখে পড়ে না বলেই হয়ত সচরাচর লেখা হয় না।
আজ অনেক দিন বাদে লিখলাম কারণটা .................
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



