এত তাড়াতাড়ি মিলে যাবে তা কল্পনারো আগোচড়ে ছিল। বন্ধুটাকে সাহস যোগানো ছাড়া আর কি বা বাকি........
স্বপ্নকে ধরে রাখার মতো কঠিন কর্ম খুব কমই আছে। সযত্নে লালিত স্বপ্নের অপমৃত্যুর ভয় প্রতিটা মানুষকেই তাড়িত করে। স্বপ্নভঙ্গের জন্য অনেক হৃদয়বিদারক ইতিহাস মানুষ কালে কালে জন্ম দিয়েছে।
কিছু স্বপ্ন দেখার জন্য প্রবল সাহসী হতে হয়, কিছু স্বপ্নের জন্য ভালোবাসায় টইটুম্বুর একটা মন লাগে, কিছু স্বপ্নের জন্য অফুরন্ত প্রাণশক্তির প্রয়োজন। আকাশের মতো বিপুলতা দেখিয়ে কিছু স্বপ্নের জাল বুনতে হয়।
স্বপ্ন দেখাটাও খুব সহজ কর্ম নয়।
স্বপ্ন একটা মানুষকে পূর্ণতা দান করে। স্বপ্নের ক্ষয় প্রতিটা মানুষকে ব্যথিত করে। সুতরাং কারো স্বপ্ন ভঙ্গের কারণ হবেন না কারণ দীর্ঘশ্বাসের অভিশাপ বড়ই ভয়ংকর।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



