অনেককিছুই বদলে যায়...... বদলে যায়ই.......কারণে কিংবা অকারণে ........জানায় বা অজানায়.......
নীরবে কিংবা সরবে ..........কেন বদলায়, সে উত্তর খুঁজতে গেলে, উত্তরটা পাই-ই বা কই?
চোখের সামনেই এমনকিছু একটা ঘটছে আমার সাথে, যা মেনে নেয়া ঠিক নয়,
এমনকিছু, যা থেকে চাইলেই বেরিয়েও আসা যায় অনায়াসেই---অথচ, বেরোচ্ছিটা কই? জীবন বদলে যায়, আমিও বদলে যাই......
একদিন আকাশ বলেছিল, ছুঁয়ে দেবে আমায়। এখনো, সে স্পর্শের প্রতীক্ষায় আছি। দেয় না, আমি বুড়িয়ে যাই ভাবতে-ভাবতে, তবু দেয় না। মন বলে, ও কিছু না, আকাশ ওরকম বলেই!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



