ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠেই গাল ফুলিয়ে বসে আছে। সে দুধে চিনি খায় না কিন্তুু মা দুধে চিনি মিশিয়েছে। বাবা তাকে কোলে নিয়ে চুমু খেল, সন্ধ্যায় তাকে কার্টুনের বই কিনে দেয়ার কথা বলে অভিমান ভাঙ্গালো। মা খুব যত্ন করে তার ছোট্ট চুলগুলো পলিটেক করে বেধে দিয়েছে। বাবার আঙ্গুল ধরে দুলতে দুলতে সে এখন স্কুলে যাবে। স্কুল শেষে এই ছোট্ট মেয়েটাই নিরাপদে তার বাবার বুকে ফিরে আসবে এই গ্যারান্টি রাষ্ট্র আপনাকে দিতে পারবে না।
কিভাবে দেবে, এখানে যে জীবন আর মৃত্যুর মাঝামাঝি ঝুলে থাকা পঁচাশি বছরের বৃদ্ধাও ধর্ষিতা হয়।
যৌনতায় মানুষ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে কিন্তুু তাই বলে কি পশু আর মানুষের মাঝে কোনো পার্থক্য থাকবে না!!
জানতে খুব ইচ্ছে করে, এই অমানুষগুলো কখনো কি কাউকে মা বলে ডেকেছিল??


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


