ফেলানি হত্যার রায়: আবারও নির্দোষ অমিয় ঘোষ
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের কিশোরী ফেলানি খাতুন হত্যা মামলায় আবারও নির্দোষ সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত বি এস এফ প্রহরী অমিয় ঘোষ। বিএসএফের নিজস্ব আদালত প্রথমে যে রায় দিয়েছিল মি. ঘোষকে নির্দোষ বলে, পুনর্বিবেচনার পরেও সেই রায়ই তারা বহাল রেখেছেন। সূত্র : বি বি সি বাংলা
বছর খানেক আগে ফেলানী কে নিয়ে আমার একটি কবিতা নীচে দেয়া হল : ---------------------
ফেলানী
-------------------
ফেলানীরে দেখতে যদি
তোমরা সবাই চাও,
বিএসএফ এর খড়গ হয়ে
পরপারে যাও ।
দেখবে সেথায়, ফেলানীরা
কাঁদছে ধুকে ধুকে ,
প্রতিশোধের মরণ নেশায়
স্বপ্ন বাধঁছে বুকে ।
ফেলানীরা এলো চুলে
ত্রিশুল হাতে ঠায় ,
খুনীরা যে দিবেই ধরা
আছে অপেক্ষায় ।
এই আদালত থোড়াই কেয়ার
সেই আদালতের তরে,
ফেলানীরা থাকবে বসে
যুগ যুগ ধরে ।
এই আদালত – সেই আদালত
ঐ আদালত নয়,
এই আদালত সবকিছুতেই
মানবতার জয় ।
ফেলানীরে দেখতে যদি
তোমরা সবাই চাও,
মানবতার সিড়ি বেয়ে
পর পারে যাও ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন