চোরা কারবারি
০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মতি মিয়া কামান ভাল
কাড়ি কাড়ি টাকা,
কর্ম তাঁর কি যে ভাই
আজও আছে ঢাকা ।
ঢাকায় আছে গোটা দশেক
আলিসান বাড়ি,
রোলস রয়েল্স, মার্সিডিজ কার
নিত্য নূতন গাড়ি ।
সারা মুল্লুক ঘুরে বেড়ান
মাসের পর মাস,
মধ্যপ্রাচ্য থাকেন পড়ে
ওটাই তার বাস ।
সর্দি হলে থাইল্যান্ড আর
জ্বর হলে তো লণ্ডন,
ব্যাংকে তার কত টাকা
যায় না করা খন্ডন ।
ঘরে তার সুন্দরী বউ
পুতুল পুতুল ভাব,
চুপ করে যে, বসে থাকেন
দুঃচিন্তার ছাপ ।
মতি মিয়া করেন কি
কি করেন রে ভাই?
আশে পাশে কানা ঘুষা
কথা শুধু শুনতে পাই ।
মতি মিয়া ধুরন্ধর খুব
কামান কাড়ি কাড়ি,
কর্ম তার আর কিছু নয়
চোরা কারবারি ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন