ঈদ জার্নি
০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা টিকেট যাব বাড়ী
মা কে দেখার শখ,
ভোর হতেই লাইনে ও ভাই
আমি কান বক ।
খুলবে কখন কাউন্টার যে,
এগিয়ে যাবে লাইন,
টিকেট পেলেই বলব আমি
হুক্কা হুয়া ফাইন ।
লাইনের মাঝে ধাক্কা ধাক্কি
ঠেলা ঠেলি বড্ড,
চিত্কা র আর চেচামেচি
কান হলো যে জব্দ ।
কেউ দেয় হুংকার আর
কেউ দেখায় ভয়,
সাহস করেই দাঁড়িয়ে আছি
করতে হবে জয় ।
ঘন্টার পর ঘন্টা যাচ্ছে
টিকেট দিবে কখন,
কল্পনাতে অযুত নিযুত
মায়ের কাছে মন ।
মায়ের হাতের পরশ পেয়ে
জুড়িয়ে গেল দেহ,
হঠাত্ সব এলো মেলো
দেয় ধাক্কা কেহ ।
সামনে পিছে মারা মারি
পুলিশ দেয় তাড়া,
টিকেট আমি কোথায় পাবো
চোখ তো ছানা বড়া ।
দৌড়া দৌড়ি লাঠির বাড়ি
সবই খেলাম ভাই,
কাউন্টারে ঝুলছে লেখা
“আর তো টিকেট নাই” ।
কিভাবে যে যাবো বাড়ী
পাবো মায়ের দেখা,
ঈদ জার্নি, দুঃখের জার্নি
কষ্ট দিয়ে লেখা ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন