আগমনী বার্তা
----------------------
হাবিবুল ইসলাম রুবেল
------------------------------------
টিপ টিপ টিপ টিপ পৌষের বৃষ্টি
ঠান্ডা হাওয়া বয়, বাইরেই দৃষ্টি।
এলো এলো এলো বুঝি হাড় কাঁপানো শীত
কাঁথা,লেপ,কম্বল ফিরে পাই সম্বিত।
খেজুরের রস আর ভাঁপা,পুলি,সেমাই যে
খেতে হবে খেতে হবে বৃষ্টি টা বলছে।
পিকনিক সংগীত দাদা-নানা বাড়িতে,
খেতে লাগে খুবই মজা মাটির চূলা হাড়িতে।
কাঁশবন ঝাউবন খাল বিল নৌকা
নাও দিয়ে রেস আর মাঝি মাল্লা বৈঠা।
বৃষ্টি তে কাঁথা মূড়ি, বন্ধ যে ঝাপটা
শীত এলো এলো শীত আগমনী বার্তা।
-------------------------------------------------------
১৮ ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




