লড়াকু মানুষ
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লড়াকু মানুষ
---------------------
মো॰ হাবিবুল ইসলাম রুবেল
-----------------------
লড়ছে মানুষ, মরছে মানুষ
পড়ছে মানুষ গর্তে,
লড়াই করে, বাঁচার তরে
ভূবন,ধরা মর্তে ।
ক্ষুধার তরে, লড়াই করে
হয় মানুষ বন্য,
যুদ্ব করে, খেতে পেরে
ধন্য জীবন ধন্য ।
নিজের ভালো, অন্যের কালো
মানুষ হয় যে স্বার্থপর,
স্বার্থের তরে, লড়াই করে
এই রূপ তো জীবনভর ।
ধর্ম কর্ম, আর এক বর্ম
যাহার জন্য যুদ্ব,
গ্রাম শহর, রাজার বহর
খতম মানুষ শুদ্ধ ।
ব্যবসা করে, মানুষ মরে
ব্যবসায়ীদের কঠিন চালে,
নৌকা জাহাজ, সবই যে আজ
কূট ব্যবসার মরণ খালে ।
লড়ছে মানুষ, মরছে মানুষ
শুধুই মানুষ লড়াকু,
ভয় নাই তার, এক আল্লাহ্’র
মালিক যিনি ভূবন ভূ ।
-------------------------------------
২৩ ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন