গত বছর যখন প্রণব মুখার্জী ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় তখন সাজেদা ও কিছু আওয়ামী নেতাদের সেই কি উল্লাস! তারা বলে যে আমরা ভারতে একটা বাঙালি রাষ্ট্রপতি পেলাম। ভাবখানা এমন যে প্রণব বাবু বাংলাদেশেরই নাগরিক। ১৯৭২ সাল হতে স্বাধীন বাংলাদেশ ভারত হতে কি সুবিধা পেল আর আমরা কি পেলাম তাতেই বুঝা যায় দিল্লী কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। অন্য সরকার ভারতের সাথে দেন দরবার করে তেমন ছাড় না দিলেও আলীগ ও হাসিনা ভারতকে গোপনে ও প্রকাশ্যে অনেক কিছুই দিয়েছে। ভারতের কল্যাণে আমাদের নদী গুলো শুকিয়ে মরু ভূমি হওয়ার উপক্রম। কিন্তু হাসিনা এই সব বিষয়াদি ঠিক ঠাক না করে ২০১০ সালে গোপন শর্তে ভারতকে নানা সুবিধা দিছে। হাসিনা বলেছিল যে তথাকথিত ট্রানজিটের বিনিময়ে ভারত আমাদের তিস্তা নদীর পানির সুষ্ঠ বন্টনের জন্য একটি চুক্তি করবে। যত জোর গলায় বলুক না কেন চুক্তির কোন নিশ্চয়তা নেই। এখন প্রণব ভারতের রাষ্ট্রপতি হিসেবে তার কাছে তিস্তা নদীর পানির বিষয়ে জানতে চাইলে সেই চিরাচরিত নিয়মে আশ্বাসই দিলেন। কারণ ভারত সেই ১৯৫১ সাল হতেই এই রকম আশ্বাস এই অঞ্চলের মানুষের কাছে দিয়ে আসছে। তিস্তা সহ অভিন্ন নদ-নদীর পানি, স্থল সীমান্ত বিরোধ নিরসণ, করিডোর ও বন্দর ব্যাবহারের ফি, বাণিজ্য ঘাটতি বিষয়ে সুষ্ঠ সমাধান না হলেও বাঙালী বাঙালী বলে প্রণবের জন্য ব্যাকুল হাসিনা, সাজেদা গং। এদের কথা হল ভারত কিছু দিক আর না দিক প্রথম কোন বাঙালী বাবু ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে এখানে পদধুলি দিয়েছে সেটাই কম কিসে! বাংলাদেশ যতই র্দূভোগ পোহাক প্রণব ও ভারতকে নিয়ে মাথায় তুলে নাচবে আওয়ামী গং!
ভারত হতে তিস্তা নদীর ন্যায্য পানি না পেলেও বাঙালী রাষ্ট্রপতির পদ ধুলিতো পেলুম! 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।