somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাকি বিল্লাহ
আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

সাউথ আফ্রিকা পার্ট- ৪ (১)

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পর্বটা শুধু বাংলাদেশীদের সমস্যা গুলো নিয়ে লিখবো। অনেকেই হয়তো জানেনা আমাদের দেশ থেকে আফ্রিকার কোন ভিসা নেই। যারা আসতেছে সব অবৈধ। বাংলাদেশে আফ্রিকান দূতাবাস নেই। ব্যবসা বা স্যুটিং এর জন্য যারা আসছে সবার ইন্ডিয়া বা শ্রিলংকা থেকে ভিসা করে আনতে হয়। আর যারা কাজের জন্য আসছে তাদের ভিসা বলতে কিছুই নেই। পাসপোর্টে ২-৩ ভূয়া ভিসা দিয়ে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে পাস হয়ে যাচ্ছে।

টাকার উপরে নির্ভর করে ফ্লাইট ডিরেক্ট আফ্রিকা ল্যান্ড করবে নাকি আফ্রিকার আশে-পাশের দেশে হবে সেখান থেকে বর্ডার ক্রস করে ঢুকতে হবে। কষ্টের শুরুটা হয় বর্ডার থেকেই। গ্রুপ ভাগে ভাগে বর্ডার ক্রস হয়। ১০ জনের একটা টিম যদি থাকে এর মধ্যে কেউ একজন যদি কোন কারনে জংগলে অসুস্থ হয়ে পড়ে সবাই তাকে ফেলে আসতে বাধ্য। সবাই যার যার নিজের চিন্তা করবে। ২-৩ দিন না খাওয়া একজন মানুষ পাথরের পাহাড় আর জংগলে কতক্ষন হাটতে পারে?? তারকাটা আছে ৩-৪ টা আবার এপার থেকে ওপার হওয়ার সময় আছে বৈদ্যুতিক তার যার মধ্যে শরীর স্পর্শ করলে মৃত্যু ৯০% নিশ্চিত। আবার কপাল ভাল হলে বেচেও যেতে পারে। বর্ডারে এই পরিস্থিতিতে যদি কারো মৃত্যু হয় তাহলে তার লাশ সেখানেই পচে গলে যাবে লাশ টা দেশে পাঠানোর কোন সম্ভাবনা নেই।

আফ্রিকার ভেতরে ঢুকে যাওয়ার পর বিপদের শেষ নেই। যার কাছে সে যাবে সেই আত্মীয়ের কাছে যাওয়া পর্যন্ত পুলিশের খপ্পরে পড়তে হবেনা এমন কোন গ্যারান্টি নেই। আর পড়লে তো অনেক টাকা দিয়ে সাময়িকভাবে ছুটতে হবে। আফ্রিকান বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত এভাবেই চলবে।

আর কাগজের কথা কি বলবো ইচ্ছা ছিল ওই অফিসের সামনের কিছু ছবি তুলে আপলোড করবো কিন্তু হল না।
"হোম এফেয়ারস"
রিপাব্লিক অফ সাউথ আফ্রিকা"
এই অফিস থেকে দেয়া হয় কাগজ যাকে বলা হয়, "এসালাম"
প্রতি শুক্রবার হয় এশিয়ানদের কাগজ। আর শুক্রবারই অফিসের সবার ধান্ধার দিন। অফিসের আশে পাশে শত শত দালাল আর চোর।


আফ্রিকা আসার অর্ধেক শখ মিটে যাবে এই অফিসের সামনে আসলে।

লাইন ধরে দাঁড়িয়ে আছে হাজার মানুষ। একজনের মাঝখানে আরেকজন জোড় করে ঢুকিয়ে দিচ্ছে দালাল, কিন্তু কারো কিছু বলার নেই। যে যার মত লাইন বানিয়ে ফেলছে। কখন কোন লাইন থেকে ভেতরে নেয়া হবে তা বলা যাচ্ছেনা। আর লাইনে থাকা অবস্থা যে কেউ এসে বলতে পারে ১০০ টাকা দাও নয়তো লাইন থেকে বের করে দিবো। যে দিচ্ছে সে আছে, আর যে দিচ্ছেনা তাকে ঘাড় ধরে বেড় করে দেয়া হচ্ছে। এই টাকাটা দেয়ার পরেও আরো কয়েকজন এসে চাইতে পারে। অথচ, যে ১০০ টাকা দাবি করলো তার সাথে এই অফিসের সাথে কোন সম্পৃক্ততা নেই। লাইনে এতো ধাক্কাধাক্কির কারনে লোকজন এলোমেলো হওয়াতে গেটের সিকিউরিটিরা কোমরের বেল্ট আর একটা লাঠি দিয়ে একেকজনকে কুকুরের মত পেটাচ্ছে। কুকুরকে এভাবে মারলেও মানুষের মায়া লাগবে।


পোস্ট বড় হয়ে যাচ্ছে, শেষ করতে পারলাম না এই পর্বটা ২ ভাগে দিবো বাকিটা আগামী পর্বে।


চলবে......
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×