somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাকি বিল্লাহ
আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

কাওরানবাজার।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাওরানবাজার এর সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল ১ বছর। সেটা ছিল বাংলালিংক এ চাকরির সুবাদে। অফিস ছিল কাওরানবাজার পেট্রোবাংলার পাশেই। ২০১৩ সালের ঘটনা, ঠিক টাইম ধরে ঘুম থেকে উঠতাম। বাসা থেকে কাওরানবাজার যেতে সকালবেলা রিকশায় ৩০ মিনিট হেটে গেলে ২০ মিনিট। ঘুম থেকেই উঠে মুখ হাত ধুয়ে ব্যাগটা কাধে নিয়েই নাখালপাড়া রেললাইন ধরে হাটা দিতাম। বলে রাখা ভাল, আমার চুল তখন বড় বড় আর মুখ ভর্তি গোফ (আসিফ ভাইয়ের এক্স প্রেম এলবাম বের হওয়ার আগে)
.
.
কাওরানবাজার চাউলের দোকানগুলার কাছাকাছি আসলেই রাস্তার ২ পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে আমাকে দেখা মাত্রই বলতো, ভাই মাল লাগবে? একদম নতুন অরিজিনাল মাল আছে। কথার পাত্তা দিতাম না আমি হাটার মধ্যেই থাকতাম।এসব শুনতে খুব বিরক্ত লাগতো। পরেরদিন দেখি ছেলেদের জায়গায় মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেই একই বক্তব্য। ভাই মাল লাগবে? অরিজিনাল মাল। রাস্তায় এতো মানুষ সবাইকে রেখে আমাকেই কেন এতো পছন্দ তাদের? আমিতো এমনিতেই লাজুক ছেলে... এসব শুনে লজ্জায় চাউলের বস্তার নিচে মুখ লুকাতে ইচ্ছা করে
.
.
ওই রাস্তা ধরে আসতে গেলে এভাবে প্রতিদিনই আমি মানসিকভাবে নির্যাতিত হতাম। এই মালটা যে কোন মাল সেটা জানার জন্য একটু যে কৌতূহলী ছিলাম না তা কিন্তু নয় একদিন রিকশায় করে অফিস থেকে ফিরছি জায়গামত আসার পরেই রিকশাওয়ালা থামিয়ে ২০ টাকা দিয়ে কিছু একটা তার হাতে নিল। বুঝলাম গাঁজার প্যাকেট। আমার মত ভাল একটা ছেলেকে এরা গাঁজাখোর কেন ভাবতো আমি আজো জানিনা।
.
.
৪-৫ বছর আগের ঘটনা, আমার ভাই একটা কাজে কাওরানবাজার পাঠিয়েছে। কাজ শেষ করে আমি ঘুরছি কিছু একটার খোজে।
.
ভাইয়ের ফোন, কিরে কই তুই?
.
.
এইতো কাওরানবাজার।
.
.
কাজ শেষ হয় নাই?
.
অনেক আগেই শেষ।
.
তাহলে কি করছিস ওখানে? চলে আয়।
.
হীরোইঞ্চি খুজছি। (যারা হীরোইন খায় আবার এক ধরনের ছ্যাচরা চোর)
.
মাথা ঠিক আছে তোর? হিরোইঞ্চি খোজার কি আছে?
.
নাহ, হিরোইঞ্চি দেখতে কেমন হয় সেটা দেখার খুব ইচ্ছা। উনি হাসতে হাসতে ফোন রেখে দিলেন।
.
.
যাক এবার আসি মূল প্রসঙ্গে, কাওরানবাজার থেকে কাঁচাবাজার উচ্ছেদ করে দেওয়া হবে। কাঁচাবাজারের কারনে ট্রাফিক জ্যাম হয়। প্রশ্ন হচ্ছে বাজার কি রাস্তায় চলে যায় নাকি রাস্তাটা বাজারে চলে আসে? সমস্যা গুলো খতিয়ে না দেখে মুখস্থ কথা বললেই হয়না। দিনের বেলা ভ্যান, ট্রাক দুটোই চলাচল বন্ধ তাহলে বাজারের সাথে হিসেব শেষ। কর্পোরেট অফিস থেকে শুরু করে বেসরকারি টিভি চ্যানেল, পত্রিকা অফিস, সোনারগাঁও হোটেল সব কাওরানবাজার। উলটো পাশে বসুন্ধরা সিটি এসবই হচ্ছে জ্যামের মূল কারন। কারো সাথে না পেরে কাঁচাবাজারের সাথে যুদ্ধ কেন? গরিবের পেটে লাথি মারতে পারলেই হয়। শুধু সুযোগের অপেক্ষায়......
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×