somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়া এনার্জি ও জ্বালানী উপদেষ্টা, দুজনে দুজনার

২৮ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়ান হাইকমিশনারে সাথে সাক্ষাতে জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান তাকে আশ্বস্ত করেছেন পরিস্থিতি যাই হোক তাতে উদ্্বিগ্ন হওয়ার কিছু নেই। অব দ্য রেকর্ডে সম্ভবত এটাও বলেছেন যে মানুষের জান এদেশে মুড়ি মুড়কির মতোই সহজলভ্য, সুতরাং গতকাল পাঁচ জন মানুষের জান চলে যাওয়ার ঘটনা তেমন গুরুতর কিছু নয়। কথা তো আর ও আছে। সহজে পাওয়া যায় বলতে মুড়িমুড়কির নাম বলা হলেও তা এখন অতটা সহজলভ্য নয়। আমি নিজেই তো কতদিন মুড়কি খাইনা। সামনের কার্তিক অগ্রাহায়নে উত্তর বঙ্গের কয়জন মানুষের কপালেই বা মুড়ি জুটবে।
18 বছরের সেই ছেলেটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছে; যার এখন টগবগ করে ফোটার বয়স, কি কারনে বিছানার ওপর তার মা এখন অচেতন হয়ে পড়ে আছে? কেমন লাগবে চৈতন্য ফিরে পেয়ে যখন তার মনে পড়বে যে ছেলেটি আর কখনো আসবে না। ভাবতে পারিনা। বুকে ব্যাথা করে। আক্ষরিক অর্থেই ব্যাথা । পুরোপুরি শারিরীক অনুভুতি।
তেল-গ্যাস-বিদ্যুৎ-কয়লা রক্ষা জাতীয় কমিটির গতকালের কর্মসূচি তে উপসথিত ছিলাম। ঘেরাও য়ের কর্মসূচি তে দিনাজপুরের ফুলবাড়ি যাওয়ার ও কথা ছিল। শেষ মুহুর্তে যাওয়া হয়নি। এ মুহূর্তে অপরাধবোধে শেষ হয়ে যাচ্ছি। সামান্য একটা টং ঘরের মতো তথ্যকেন্দ্র। তাতে কয়েকটি ঢিল ছোড়ার দাম 6 জন মানুষের জীবন! বিদেশী প্রভুদের প্রতি এত আনুগত্য। মানুষ না হয়ে কুত্তার জন্ম নিলি না কেন কুত্তার বাচ্চারা?
জাতীয় স্বার্থবিরোধী যতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ যাবৎ তার সবগুলিই হয়েছে গোপনে , জনগণকে না জানিয়ে। ভূইফোড় এশিয়া এনার্জি যাদের অন্য কোন বড় কাজের অভিজ্ঞতা নেই বিপুল টাকার কমিশন খেয়ে তাদের কাছে ফুলবাড়ি কয়লা খনি তুলে দেয়া হয়েছে। ইউনোকলের সাথে উৎপাদন অংশিদারিত্ব চুক্তির মাধ্যমে গ্যাস ক্ষেত্রগুলি তাদের হাতে তুলে দেয়া হয়েছে। দ্রুত লাভের আশায় তারা গ্যাস রপ্তানী করে গ্যাস ক্ষেত্রগুলি নি:শেষ করে ফেলতে চায়। যেমনটি তারা করেছিল নাইজেরিয়ায়। সে বাস্তব অভিজ্ঞতা থাকা সত্বে ও অর্থমন্ত্রী ও অন্যান্য দালাল গুলি গ্যাস রপ্তানীর পক্ষে সাফাই গায় এখনো। তেল-গ্যাস রক্ষা কমিটি এর বিরুদ্ধে ঢাকা -াবাবয়ানা লংমার্চ করেছিল। জনগনের বিপুল বাধার কারনে এটি এখনো বাস্তবায়িত করতে পারেনি উচ্ছিষ্টভোগীদের দল।
ফুলবাড়িয়ার বীর জনতা কে লাল সালাম যারা আমার মা মাটিকে নাইজেরিয়া হতে দেবেনা বলে শপথ নিয়েছে।
তেল-গ্যাস-বিদু্যৎ-কয়লা রক্ষা জাতীয় কমিটি আজ ফুলবাড়িয়ার আত্মদানকারীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেল চারটায় শোক পালন করবে।
প্রিয় ব্লগার দের এই কর্মসূচিতে আসার আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×