somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষের দাবড়ানি, মাঝখানে এক বাইদানি

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইদানিরা আগে থাকতো নায়, উঠছিলো গাঁয়, কেউকেউ এখন আসছে ঢাকায়। সাপখেলা রাইখা তারা সাপ দিয়া ভয় দেখায় আর পয়সা খায়। ছোট্ট সাপের বাঙ্ হাতে তিন বাইদানি দেখিয়া আমি ভয় খাইলাম, ফুটপাত ছেড়ে রাস্তা ধরলাম। আমি ফুটপাত ছাড়লে কি হবে, বাইদানি আমারে ছাড়েনা। একহাত দিয়া জামা খামচায়ে ধরে অন্য হাতে সাপের বাঙ্ উচু কইরা জপতে থাকে, 10 টাকা দে, 10 টাকা দে। আমি মোচড়াই ঐ বাইদানির সাপের মতোই, বাইদানি ছাড়েনা। বরং প্যাচ দিয়া ধরে তার ঐ সাপের মতোই। তার বদন বরাবর আমার আখিপাত ঘটে নাই অদ্যাবধি। না পেরে পকেটে হাত ঢুকাই, দেখি 10 টাকা নাই। 20 টাকার নোট বাইর করে তার হাতে দিলে সে বুঝে উঠতে পারেনা যে ঘটনা কি? এমন সময় আমি প্রথম তার পানে চাই। আল্লাহর কসম এমন বাড়ি আমি জীবনেও খাই নাই। কালো পেড়ে হলুদ শাড়ির ঘোমটায় আধো ঢাকা মুখটা কোন মানুষের না, একটা পরীর-পাঁখির-ফুলের-চাদের-জোছনার, না দেখা কোন বিহবল নূর অথবা ব্যাখ্যাতীত কোন অচিনতার।

20 টাকার নোটটা নিয়া তার বিভ্রান্তি চলমান থাকতে থাকতেই নিজের বিহবলতার ঘোর কাটাতে আমি বলে উঠি, রাইখা দাও, টাকা তো সাপ দেইখা দি নাই কইন্যা, টাকা দিছি তোমারে দেইখা।

এইবার বাড়িটা সে-ই খায় যে-টা আমি খাইছিলাম। মিলি সেকেন্ডের মতো টাইম আমার চোখে চোখ দিয়া আবার নামাইয়া নিয়া ঘুরে সে রওনা হয়। আমি তাকাই তার পেছন দিকে। সে এবং কাটাবন মোড়ের ল্যাম্পপোস্ট যখন পরস্পরকে মোকাবেলা করছিলো তখনই একতাল অন্ধকার ঝপ কইরা আইসা আমার ঘাড়ের উপরে চড়ে। হায়রে তার বিষ! তারপর সারাটা রাইত সে আমারে দাবড়ায় একেবারে শেষ রাতের স্বপ্ন অবধি। আমি চিউচিউ করে একবার শুধু বলতে পারি, মুই কি হরছি? এইবার আস্ত এট্টা আছড়ানি দিয়া তারপরে আমারে নিংড়ানি দেয় ভিজা কাপড়ের মতো করে। আমি মনে মনে কান্দি আর কই, বাইদানি রহম কর, আমারে রহম কর। ঝাইড়া বিষ নামায়ে দাও।

বাইদানি রহম করে। পরনে লাল শাড়ী, কোমরে পিছা শুধু হাতে সাপের বাঙ্রে বদলে বীণ। কোথায় যেন শব্দ হয় রিনঝিন, রিনঝিন। বাইদানি শব্দ কইরা হাসে আর বলে, ডর দেহাইতে আসি নাই, বিষ নামাইতে আইছি। বীণ বাজে কিন্তু বিষ আর নামেনা। বীণের আওয়াজে অস্থির বিষ আমার গায়ের মধ্যে মোচড়ায়, আর বিষাক্ত দাতে আমারে কামড়ায়। আমি অবাক হয়ে বাইদানির পানে চাই। সেখানে কৌতুক মেশানো হাসি। এইবার সে হাসে হো হো করে।

বিষ নামানোর মন্ত্র তো দি নাই। ক্যান দিমু? তুমি না রসের ব্যাপারী?

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×