
টাক নিয়ে টাকাটাকি
বলি কি ব্যাপার খানা ?
টাকের ব্যাপারে আছে দেখি
কার সব থেকে বেশি জানা।
বেশি জানা যার তার আছে টাক
আপনার ও মাথাতে,
তাই দেখি হেতা বলিতে কথা
সামুর এই পাতাতে ?
সাদা কালো গোল লম্বা
পাতলা ফিকে হালকা,
একফালি চেঁদো মাথা
আঁকা কত কলকা।
টুপি পড়ে টাক ঢাকে
কেউ মাথা মুড়িয়ে,
আয়নায় দেখে নিজে
আগু পিছু ঘুরিয়ে।
ভাবে না কো বিজ্ঞানী
ভাবে না কো সরকার,
ভাবছি এই টাক নিয়ে
কিছু করা দরকার।
যার আছে সেই জানে
কি যে মনে ব্যাথা দুখ,
তাই আর কথা নয়
টাক নিয়ে একদম চুপ।
নাই টাক ঠিক কথা
দু:খ তাদের জন্যে,
টাক নিয়ে টাকিগণ
ঘুরে ফিরে হন্যে।
কে শোনে কার কথা
টাক না ঐ টাকা রে,
টাকা দিয়ে না ঢাকা যায়
টাকিটার টাক রে।
সরকার ফাঁকা ট্যাঁকে
নাই ভরা ট্যাঁকশাল,
শুনি নাই কোন কালে
টাকে পড়ে পাকা তাল।
কিছু নাহি ওষধি
টাকে কিছু লাগাবার,
সামান্য এই প্রচেষ্টা
টাকি দের জাগাবার।
আছো কি ভাই টাকওলা
এই সামু বাড়ীতে ?
টাক ঢাকো আপনার
মিশি ভুষো কালিতে।
আছে যার টাক মাথা
টেকো কয় তাহারে,
টেকো মাথায় পড়ে আলো
খেলে বেশ বাহারে।
জানো কি ভাই টাকওলা
খুব বেশি রাগীদার,
রেগে গেলে কে হবেন
এ রাগের ভাগীদার ?
দেখো নাই ছোকড়াদের
বুড়ো লাগে টাকেতে,
মেয়েরাও নয় রাজি
টেকো ছেলে বিয়েতে।
রোদে পুড়ে ঘিলু ভাজা
ঘাম পড়ে গড়িয়ে,
বরষার জল ধারা
পড়ে যায় ছড়িয়ে।
শীতে টাক ফেটে ফাঁক
চামড়া যে উঠে যায়,
উকুনের কি বা সাধ
টেকো মাথা চেটে খায়।
মাথামোটা কম লাগে
টাক ভরা মাথা যার,
তেল সাবান শ্যাম্পুর
নাই কোন কারবার।
টেকোলোক দেখে মনে
মনে হয় বেশ বাঘা লোক,
ভয়েতে বলতে কথা
বারে বারে খাই ঢোঁক।
মনে হয় বেশ বিজ্ঞ
বেশ বড়ো অফিসার,
মোটা কাঁচের চশমায়
বেশ মুখ রাশভার।
ভয়ে কাছে যেতে তখন
বেশ লাগে খটকা,
টাক মাথায় ভালো লাগে
ফাটাতে যে পটকা।
টেকোলোকে এ ছড়া পড়ে
জানি গালি মারবেন,
বেশ জানি কাছে পেলে
বেশ করে ঝারবেন।
থাক ভাই টাকাটাকি
ঢের হয়েছে রাখো না,
আমি কই হেঁকে টেকো
যে যেখানেই থাকো না।
গালি যদি খেতেই হয়
টেকো তবে হেঁকে কই,
টাকবাজ জিন্দাবাদ
ঐ টাকে ঘোল ঢালো দই।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




