মাননীয় অসমাপ্ত পদ্যের পাঠিকা
একদিন অগ্নির মতো নির্ঘত হতো যে ব্যথানাশক
সকালের কলমে, তোমার ষোড়শকালে
দখিন গোলাপ সকল নিষ্ফল স্পর্শের ক্রন্দনে
তুমি যখন শিশু চোখে তাকিয়ে তাকিয়ে
করে দিতে বেঁচে থাকার বিনিময় ঝংকার,
এরপর লিখিনি আমি আর।
পাঠিকা স্বজন, এখন বন্ধ্যাদিন
প্রচ্ছন্ন ব্যর্থতা এসে বুভূক্ষ পাঁজরে
মসৃণ শাসনের মতো মুমূর্ষ কলমে জল খেলে,
করুণায় দুলতে দুলতে, ভুলতে ভুলতে কফিনের ঋণ
তোমার চেহারাগুচ্ছ শীতল ইথারে ঠেলে দিয়ে
সেই কবে মুছে দিয়েছি আমি আদর উপাখ্যান থেকে
তোমার স্বাচ্ছন্দের সব পবিত্র আয়াত।
আমার অক্ষর ছ্যাবলামোতে বৃথাই করেছ শহীদ
হে সত্য হে শক্তি তোমার এক যৌবনের বাতি,
নগ্ন নদী পথে একাকী হেঁটে হেঁটে অনন্ত বর্ষা চোখে
বাক্যহীন বাণীহীন শূন্য প্রস্থানে দেখি মেঘকালো রাতি।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



